প্রাপ্তিটুকু কমই থাকুক, চাওয়া পাওয়ার
প্রত্যাশাটা পূর্ণ থাক।
মন সাগরের বালুতটে রাশি রাশি আশার
ঝিনুক ঝিলিক ছড়াক।
বৈরী-মেঘে ঝড় না উঠে, দখিন-হাওয়া
শরীর-মনে দিক দোলা,
দুঃখ-ব্যথায় মন না ডুবে, সুখে-গাওয়া
সুরের তালে মন ভোলা
হোক মর্মমূল। হৃদয়-পদ্মে মধুকরে
ছন্দে-সুরে নাচন দিক,
হৃদয়ের গহীন-কোণে খড়ে-ছাওয়া ঘরে
চাদেঁর আলোর ঝিলিক
লেগে ধুলির ধরণী হয়ে উঠুক স্বর্গময়।
মানবতার জয়ের নিশান
উড়িয়ে সবে জেগে উঠুন; বিশ্বময়
সবার তরে রইলো আহ্বান।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



