somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলেগেলেন সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বীর মুক্তিযোদ্ধা এবং সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বিদায় নিয়ে চলে গেলেন এপার থেকে ওপার । সোমবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি .. রাজিউন । মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৭ বছর । তিনি নিউমোনিয়া ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে ৩ সেপ্টেম্বর ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন । সেখানে তাকে লাইফ সাপোর্টে চিকিৎসা দেয়া হয় । অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুর নেয়া হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । আজ রাত দশটায় তার মরদেহ বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে । মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা মাজারে সৈয়দ মহসিন আলীর দাফন হবে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন ।

১৯৪৮ সালের ১২ ডিসেম্বর সৈয়দ মহসিন আলী মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন । তার পিতার নাম মোঃ সৈয়দ আশরাফ আলী । মাতার নাম আছকিরুন্নেছা খানম । তিনি কলকাতার একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন । ছাত্রলীগের মাধ্যমে তার রাজনীতি জীবনের শুরু হয় । ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন । মুক্তিযুদ্ধে তিনি সিলেট বিভাগে সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন । ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন । তিনি তিনবার মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন । এছাড়াও মৌলভীবাজার চেম্বারের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি । সেক্টরস কমান্ডার ফোরামের কেন্দ্রীয় কমিটিরও তিনি সদস্য ছিলেন । ২০০৮ সালে মৌলভীবাজার ৩ আসন থেকে সৈয়দ মহসিন আলী সংসদ সদস্য নির্বাচিত হন । এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন । দশম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় । মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন । সৈয়দ মহসিন আলী গান খুব পছন্দ করতেন । ধ্রুপদী, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক সব ধরনের গানই ছিল তার প্রিয় । মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এ গানটি তার জীবনকে দারুণভাবে প্রভাবিত করেছিল ।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×