somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে তথ্যগুলো জানলাম আজ

২৯ শে মে, ২০১৬ ভোর ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১। ইতিহাস বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন মমতা ব্যানার্জি। ইসলামিক হিস্ট্রিতে রয়েছে মাস্টার্স ডিগ্রি।
২। তৈলাক্ত খাবার বা ভাজাপোড়া খেতে বিশেষ পছন্দ করেন না মমতা। তিনি খেতে পছন্দ করেন মুড়ি, চা ও চকোলেট। ঘনিষ্ঠ মহলে হালকা মেজাজে আড্ডা দিতে বসলে মুড়ির সঙ্গে আলুর চপ খেতে ভালোবাসেন মমতা।
৩। প্রতিদিন ট্রেডমিলে অন্তত ৫-৬ কিলোমিটার হাঁটেন মমতা। অধিবেশন চলাকালীন বিধানসভার লম্বা করিডর ধরে সহকর্মী, সাংবাদিকদের সঙ্গে হাঁটেন মমতা। গল্পে গল্পে একসঙ্গে ১০ কিলোমিটারও হেঁটে ফেলেন মমতা।
৪। সাদা তাঁতের শাড়ি পরতে ভালোবাসেন মমতা ব্যানার্জি, সঙ্গে একরঙা পাড়। এই ধরনের শাড়ি তৈরির জন্য জনপ্রিয় হুগলির ধনেখালি।
৫। মুখ্যমন্ত্রী হয়েও দক্ষিণ কলকাতার ঘিঞ্জি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে টালির বাড়িতে থাকেন মমতা। অল্প বৃষ্টিতেই তার বাড়ির সামনে পানি জমে যায়। তখন মমতাকে দেখা যায় বাড়ির সামনে পাতা ইটের উপর পা রেখে হাঁটতে।
৬। প্রকৃতিকে খুব পছন্দ করেন মমতা। সময় পেলেই তাই দার্জিলিংয়ের পাহাড় বা মেদিনীপুরের জঙ্গলে ছুটে যান মমতা।
৭। প্রকৃতি নিয়ে ফটোগ্রাফি মমতার শখ।



৮। সেন্ট্রাল পার্কের সৌন্দর্যায়ন মমতার মস্তিষ্কপ্রসূত।
৯। মমতা ব্যানার্জি গান শুনতে ভালোবাসেন। সময় পেলেই শোনেন রবীন্দ্রসঙ্গীত, পাঠ করেন নজরুলের কবিতা।
১০। বীরভূমে মমতার মামারবাড়ি। ছোটবেলায় মায়ের সঙ্গে মামারবাড়ি গেলেই সেখানকার ধানক্ষেতে খেলা করতেন আজকের এই মুখ্যমন্ত্রী।
১১। পূর্ণ সময়ের রাজনীতিতে আসার আগে মমতা ব্যানার্জি একজন স্টেনোগ্রাফার হিসেবে কাজ করতেন। এছাড়াও তিনি কখনও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা, কখনও প্রাইভেট টিউটর এমনকী সেলসগার্লের কাজও করেছেন।
১২। দুঃসময়ে যারা পাশে এসে দাঁড়িয়েছেন তাদের কখনও ভোলেন না মমতা। মমতার রাজনৈতিক ক্যারিয়ারে সাবেক কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়ের বিশেষ ভূমিকা ছিল। সেই সুব্রত মুখোপাধ্যায় আজ ফের পূর্ণমন্ত্রী পদে শপথ নিলেন।
১৩। মমতা বহু কবিতা, গদ্য, প্রবন্ধ, এমনকি উপন্যাসও লিখেছেন। তিনি একজন চিত্রশিল্পীও বটে। তার আঁকা ছবি বিক্রি করে প্রাপ্ত টাকার পুরোটাই তিনি দেন পার্টির ফান্ডে।



১৪। মুখে মুখে ছড়া তৈরি করতে পারেন এই জননেত্রী? বিভিন্ন জনসভায় কোনো রকম স্ক্রিপ্ট ছাড়াই তাই বিরোধীদের নিশানা করে দুই-চার লাইনের ছড়া কাটতে পারেন মুখ্যমন্ত্রী। সেই ছড়া শুনে প্রশংসা আর হাততালিতে ভরিয়ে দেয় উপস্থিত জনতা।
১৫। বাংলার লোকশিল্পের প্রতি মমতার আন্তরিক অনুরাগ রয়েছে?
১৬। মমতা প্রকৃত অর্থেই একজন টেক-স্যাভি। সামাজিক মাধ্যমকে ব্যবহার করে মানুষের আরও কাছাকাছি পৌঁছে যান মমতা। ফেসবুকে লাইভ চ্যাট করেন, নিয়মিত ট্যুইট করেন। বিধানসভা নির্বাচনের সময় তিনি ফেসবুকে ৩৬০ টুল ব্যবহার করেছেন।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৬ ভোর ৪:৩৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×