somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরী!!

০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে একটু সহনশীল হবার অনুরোধ জানাচ্ছি।

আমাদের রাজনৈতিক কালচারে সব দলের সবারই চরিত্র কিন্তু প্রায় একই রকম। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই মুদ্রার এপিঠ - ওপিঠ। আমরা ছাত্রদের এই আন্দোলনের সাথে একমত ছিলাম ও থাকব। কিন্তু এই থেকে কেউ যেন কোন রকম সুযোগ না নিতে পারে তা লক্ষ রাখা বিশেষ ভাবে প্রয়োজন।

প্রধান মন্ত্রী ১৭ জুলাইতে জাতীর উদ্দেশ্যে যে ভাষন দিয়েছিলেন তা যদি সঠিক ভাবে অনুসরন করতেন তা হলে এই অবস্থার উদ্ভব হতো না। কিন্তু আমরা কি দেখলাম, নেট বন্ধ করে ঢাবি সহ প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্রাক ডাউন হল। পরের দিন আবু সাঈদকে প্রকাশ্যে ঠান্ডা মাথায় পয়েন্ট ব্যাঙ্কে শ্যূট করা হলো। কিন্ত বলা হয়েছিল ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা হবে । ক্ষমতাশীল দলের প্রায় সবাই প্রতিষ্টা করার চেষ্টা করল যে, আবু সাঈদ পুলিশের গুলিতে মারা যায়নি। পরিস্থিতি আরো ঘোলা করে এখন বলা হচ্ছে যে পুলিশ সদস্য দ্বায়ী তার বিরুদ্ধ ব্যাবস্থা নিচ্ছে সরকার।

১৪ জন শিশু নিহত হয়েছে কেউ বাড়ির ছাদে, কেউ বারান্দায় ও নিজ ঘরের ভিতর থাকা অবস্থায়। এই মাত্র স্বরাষ্ট্র মন্ত্রী র বক্তব্য সুনলাম যে তিনি বলছেন যে, "শিশু বলতে আমরা যাদের বুঝি সেই রকম কোন শিশু মারা যায়নি" হাউ ফানি।

এই ধরনের পরিস্থিতিতে বিএনপি বা অন্যদলও এই একই কাজগুলো করত ক্ষমতা টিকিয়ে রাখার জন্য।
বিএনপি এখন বলছে যে তারা এখন থেকে এই আন্দোলনে সরাসরি সার্পোট দিবে। খেলা শুরু হয়ে গেল গদির দখল নেবার।

রাজনৈতিক নেতার আমাদের সবসময়ে তাদের স্বার্থে আমদের মত সাধারন প্রজাদের ব্যাবহার করেছে। অতিতেও করেছে ভবিষ্যতেও করবে। যেমন একদম টাটকা উদাহারন খেলা হবে খেলা হবে বলে সবাইকে মাঠে রেখে ক্যাপ্টেনই নিরাপদে দেশ ত্যাগ করেছেন। এখানেও অনেক কট্টর সার্পোটার গুজব বলে আমাকে হেয় করার চেষ্টা করবেন। সময় হলে আরও অনেকেই পালাবে। থাকবে শুধু ঐ অনুসারিরা, মাঠে মরল না বাচলো তাতে কার কি আসে যায়। পরিস্থিতি বুঝে আবার আসবে মধু খেতে। একজনত গোফে তা দিচ্ছেন এই আসবেন বলে।

এই মূহুর্তে বিএনপি মরিয়া ক্ষমতায় যাবার জন্যে আর সরকার মরিয়া গদি রক্ষার জন্যে। তাই সবাইকে বিনীত অনুরোধ করছি আগামী কাল থেকে যে যেই স্থানেই থাকুন এবং যে রাজনৈতিক মতাদর্শের অনুসারী হন না কেন প্লিজ নিজেদের সংযত রাখুন। কারন জানেন ত "রাজায় রাজায় যুদ্ধ করে শিপাহীরা প্রানে মরে" ।

আপনি বা আমি প্রানে মরলে তাদের কিছু আসবে যাবে না, কিন্ত সাফার করবে আপনার বা আমার পরিবার ও আমদের উপর যারা নির্ভরশীল।


সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:১০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×