প্রিয় কন্ঠ
----------------------------------
রাতে জাগা পাখীর বেশে,
সারাটা রাতের অন্ধকারে উড়ে উড়ে
ক্লান্ত ডানা গুটিয়ে,
বেলার আলো গায়ে দিয়ে ঘুমুতে যাই।
স্বপ্ন সরীসৃপের বেশে,
সারা শরীরে ঘুরে ফিরে আসে ।
আমার পালকের আনাচে কানাচে
ঘুমায় জড়তা,অবসাদ ও ক্লান্তি।
আমার ঘুম ভাঙ্গে অবেলায়
রোদের ঝাঁ ঝাঁ আলোয়ে ।
হুট করে আমাকে প্রকম্পিত করে
প্রিয় কণ্ঠ
“ওঠো তুমি,বেলায় বয়ে যায়।”
দু’ চোখ ডলতে ডলতে
অনুনয় করি,
“আরেকটু ঘুমোই,শুধু একটুখানি।”
অগ্রাহ্য হয় সব।
আমাকে উঠতেই হয়।
বেলা ফিরে যায় রাতের কোলে
সুনসান সন্ধ্যা নামে
আকাশ কালো করে অন্ধকার জমে
আমি উঠি আবার ওড়ার প্রস্তুতিতে।
আর অপেক্ষায় থাকে
প্রিয় কন্ঠ।
১১ই ফ্রেবুয়ারী ,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৪৫/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



