ভোর ৬ টায় কলিং বেলের আওয়াজ।আম্মা আমার দরজায় এসে অনেকক্ষন ডাকাডাকির পর চোখ মেললাম।আম্মা বলল তিনতালার আন্টির আম্মা মানে আমার নানির নাকি প্রেসার বাড়ছে,আমাকে বলল একটু যেন মেপে দেই।আমি বললাম জানেই যদি প্রেসার বেশী তাইলে আবার মাপার কি দরকার? ঔষুধ খাক।বলতে না বলতেই নানি,আন্টি আন্টির বোন মানে খালা আর আন্টির পিচ্চি মেয়ে হাজির আমার রুমে।মুখটা ধুয়ে বিপি মেশিন টা নিলাম।নানিকে বললাম নানি শুয়ে পড়েন।নানি বলল উনি শুতে পারবে না উনার নাকি শরম করে।মেজাজ গেল বিগড়াইয়া।আমি বললাম নানি আমি আপনার নাতির থেকেও বয়সে অল্প।শোন তো,নানি শুইল বাট কাইত হইয়া হাত কেমনে জানি পেচাইয়া।আমি পড়লাম মুসিবতে,নানি হাত সোজা করেন।উনি করতে পারবে না উনার শরম করে।যাক সব শরমের মাথা খাইয়া উনি হাত কোনমতে সোজা করে দিলেন,কিন্তু বাকি শরীর এমন ভাবে পেচাইলেন মনে হইল একটা মমি।কিছু মনে করলাম না,আগের যুগের মানুষ।মাপলাম,১৫০/১০০ উনার টা মাপার পড় উনার মেয়ে মানে আন্টি বলল,বাবা আমারো মাতাঠা ঘুরায়,আমারটা একটু মাইপা দিবা।দিলাম।নরমাল।উনার বোন মানে খালাও দেখি মুচরাইয়া উঠে হাত বাড়াইয়া দিল।মেজাজ তখন মংগল গ্রহ পার হয়ে বুধে।দিলাম মেপে,নরমাল।উমা আন্টি একটু পরে বলল বাবা আরেকটু কষ্ট করবা?ছুডু মাইয়ারটা একটু মাইপা দিবা?? আমি তো বক হয়ে গেলাম।
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।