somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সার্জারী পরীক্ষার আগের রাত

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত ১১ টা
আব্বা+আম্মা
আব্বাঃ বাবা ঘুমাও নাকি?
আমিঃ না আব্বা,একটু শুইছি।এইতো পড়তে বসব একটু পর।
আব্বাঃ কই,মনে হইতেসে ঘুমাইতেস।ভাত খাইসো?
আমিঃজ্বী আব্বা।
আব্বাঃ তোমার আম্মু একটু কথা বলবে।
আম্মুঃ কিরে ঘুমাস?
আমিঃআম্মা দিনে ফোন করতে পারো না?রাখো ফোন,ঘুমাইতেসি।
আম্মাঃওও ঘুমাও।
আব্বা পাশ থেকে...কি ঘুমায় নাকি,এত সকালে।
আব্বাঃকিরে ঘুমাস?
আমিঃ না আব্বা,কই...রাখো,আমি পড়তে বসব।পরীক্ষা আছে।
রাত ১২ টা
মাহা (গার্লফ্রেন্ড)
মাহাঃ জান,ঘুমাই পরছ?
আমিঃ নাহ,তোমার ফোনের জন্য ওয়েট করতেছিলাম।জানো না?
মাহাঃ সরি জান।শুনো না।ফারিয়ার সাথে না বাজি লাগছি,যে আজ আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সারা রাত গল্প করবো।ওর কাল এক্সাম তাও আমার সাথে গল্প করবে।ওকে বুঝাই দিব যে আমার জান এক্সামের থেকে আমাকে বেশী কেয়ার করে।
... হ্যালো ,! হ্যালো জান! হ্যালো ঘুমাই গেলা,হ্যালো জান উঠো না।আমি বাজিতে হেরে যাবো তো।
রাত ২ টা
সামি (ক্লাসমেট)
সামিঃ কিরে ঘুমাস?
আমিঃ হু
সামিঃ উঠ ব্যাটা,বার্সার খেলা শুরু হইসে,আমি টিভি রুমে।
আমিঃ দোস্ত জানোস আমি চেলসি করি। তার উপর কাল সার্জারী পরীক্ষা।
সামিঃ ওহ ভুইলা গেসিলাম।তাইলে ব্যাটা ঘুমাস কে?খেলা দেখবি না ঊইঠা পড়তে বস।
রাত ৩ টা
তুহিন ভাই (কাজিন,যুক্তরাষ্ট্র)
তুহিন ভাইঃ হাই ডুড,ঘুমাস নাকিরে?
আমিঃ না ভাই,বারান্দায়,আকাশের তারা গুনতাসি।
তুহিন ভাইঃ কি কস,মজা নেস কেন,ঘুমে মারা যাচ্ছস।আর এত সকালে কেউ ঘুমায়?আমেরিকায় মাত্র দুপুর।
আমিঃ রাত ৩ টা,সকাল হইতে ৩ ঘন্টা বাকি।আর আমি বাংলাদেশে থাকি।
তুহিন ভাইঃ কামন বাডি,উঠ,কথা কমু,কি হইসে জানিস নাতো।
আমিঃ হু।
তুহিন ভাইঃ জানিস??
আমিঃ হু।
তুহিন ভাইঃ জানিস???
আমিঃ হু।
তুহিন ভাইঃ কি জানিস বলতো,ঘুম থেকে উঠ।বল।
আমিঃ হু।
তুহিন ভাইঃ হু না ব্যাটা হুসনা।হুসনা ওর নাম,নিউইয়র্কে আসছে গত উইকে।হেব্বি,সেক্সি বাংলাদেশী।
আমিঃ হু।
তুহিন ভাইঃ আরে হুসনা,হুস না।কি হু হু করতেসস। হইসে কি শোন আমার ইউনিতে এডমিশন নিসে...তারপর টুট টুট ..................
ভোর ৫ টা
আব্বা
আব্বাঃ বাবা উঠসো?
আমিঃ বাবা আধ ঘণ্টা আগে উঠসি,পড়তেসি।
আব্বাঃ বাবা মুখ ধুইয়া আসো।ঘুম ভাঙ্গে নাই এখনো।আমি ৫ মিনিট পরে ফোন দিতেসি।
ভোর ৬ টা
রোমানা (বড় বোন,মেডিক্যাল শেষ বর্ষ)
রোমানাঃ হ্যালো শোন,খাতা কলম নে,আমি সাজেসন দিচ্ছি,২ ঘণ্টা টানা পড়।কমন পরবে,লেখ,ডিফাইন হার্নিয়া......।! %৳& ।।@***#@৳ঁ৳!...।
সকাল ৭ টা
মাহা (গার্লফ্রেন্ড)
মাহাঃ গুড মর্নিং সোনা,ঘুম ভাংসে,আমি কিন্তু রাগ করছি।তোমার সাথে কথা বলবো না।
আমিঃ তাইলে সকাল ৭ টা বাজে ফোন দিয়া এইগুলান কি শুরু করস।সকাল না হইতেই জ্বালানি শুরু করস।
মাহাঃ এই তুমি চিল্লাইলা কেন?তুমি।।।।। তুই , ,তুই চিল্লাইলি কেন?তোরে যদি আর ফোন দিসি।খবরদার আমারে যদি ফোন দিসস।কান্না...টুট টুট...
সকাল ৭ টা ৩০
অপরপ্রান্তঃ হ্যালো শোন
আমিঃ ভাইরে আপনের আল্লার দোহাই লাগে আমারে শান্তিমত ১ টা ঘন্টা ঘুমাইতে দেন,ভাই আল্লার দোহাই লাগে।
অপরপ্রান্তঃ এই আমি তোমার মাহাবুব স্যার,সার্জারী।
আমিঃ ???????????????????????????????????????????????????????? ডূম
সকাল ৮ টা ২০
পরীক্ষার হল
ইনভিজিলেটরঃ আরে এই ছেলে।ঘুমিয়ে পড়েছ নাকি।
আমি চোখ ডলায় ব্যাস্ত।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×