তোমায় ছাড়া একা খুব ভাল আছি । শুধু ঘুমহীন রাতগুলো খুব মিস করি । কত রাত ভোর করেছি,তবু যেন কথার ঝুরি ফুরাতোই না । এখন খুব ভাল আছি । মোবাইলের চার্জ শেষ হওয়ার ভয় নেই । সকাল বেলার ক্লাস মিস করে ম্যাডামের গালি খেতে হয় না । দেখেছ কত ভাল আছি তোমায় ছাড়া । তোমাকে এখন আর মনে পরে না । শুধু ধানমন্ডির ফুচকার দোকানটাকে ছাড়া । এখনো যাই । কোনার টেবিল টায় চুপচাপ বসেই থাকি । দোকানদার মামা অবাক হয় একা দেখে । হয়তো তোমাকে দেখে অন্য কারো সাথে । কিচ্ছু মনে পরেনা আমার । শুধু তোমার টোল পরা গালদুটো ছাড়া । জানো তবু খুব ভাল আছি । শুধু রাতে খেতে ভুলে যাই । কেউতো ঝাড়ি দিয়ে বলেনা ,, এই ভাত খেতে যাও নইলে কথা বন্ধ । আমি চাইও না আর কেও বলুক । সত্যি খুব শান্তিতে আছি তোমাকে ছাড়া । অন্তত কেউতো আর আমার সামান্য সর্দিতে হাউকাউ করে বলবে না ,, কতদিন বারণ করেছি । । আমি চাইনা কেউ আমার শার্টের হাতা ধরে টানাটানি করুক । আইসক্রীম কিনে দেওয়ার জন্য বায়না ধরুক । শুধু একবার হাতটা ধরার লোভ আমি কত আগেই ছাড়ে দিয়েছি । তবু জান , শুধুশুধু মন খারাপ করি । জানিইতো আর আসবেনা । । ।
আলোচিত ব্লগ
চিকিৎসকের অবহেলা

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
কবিতা
" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।