তুমি বলেছিলে আমার ই হয়ে থাকবে সারাটি জীবন,
আমার চোখে অশ্রু ফুল ফোটাবে,
বলেছিলে চোখ দুটো তোমার,
আমি তখন ও বুঝিনি।
চশমাটা হারিয়ে গিয়েছিল,
ঝাপসা চোখে দেখছিলাম তোমায়,
হঠৎ থেমে যাওয়া বাঁশির সুরের মত নিস্তব্ধতা,
তুমি নিথর
আমি তখন ও বুঝিনি।
তোমার নির্বাক চোখ দুটি আমাকেই দেখছে,
আমার একটু ছোঁয়ার অপেক্ষায় আকুল।
আমি তোমায় ডাকলাম ২-৩-১০ বার,
তুমি শুনলে না তাকিয়েই রইলে,
আমি তখন ও বুঝিনি।
আজ কুড়ি বছর পরে-
কিছু নিঃসঙ্গ নিশ্চুপ মুহূর্ত
তোমার প্রিয় শূন্য চায়ের কাপ আর আমি।
চশমাটা খুজে পেয়েছিলাম তোমার হাতের আড়ালে,
তুমি লুকিয়ে রেখেছিলে চোখ দেখবে বলে।
আমার কথাটা ভাবলে না?
ঐ চোখ দুটো ছাড়া এ চোখের অস্তিত্ব কোথায়?
তুমি নিষ্ঠুর অনেক নিষ্ঠুর।
তোমার চোখ দুটো আমি আজও দেখতে পাই,
তার কোণে জমে থাকা শেষ অশ্রুজলটা আজও
আমার বুক পকেটে রাখা আছে।
তোমার চোখ দুটো আমি আজও দেখতে পাই,
অসত্য কিছু স্বপ্ন আর অবাস্তব কিছু কল্পনায়।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




