পিচ্চি পোলাপান আজকাল বাংলার চেয়ে হিন্দি তে বেশি কথা বলে। এখনকার বাচ্চারা আর মিনা কার্টুন দেখে না, দেখে ডরিমন। কিছু জিগাইলে উত্তর দেয় হিন্দিতে। আফসুস। ভাষাশহীদরা হয়ত এদেরকে ক্ষমা করে দিবেন, কারন এরা কিছু বুঝে না। ওদের টিভিতে হিন্দিতে কথা বললে ওরা ক্যামনে বাংলা বলবে?
আম্মুরা ঘরে বইসা সারাদিন হিন্দি সিরিয়াল দেখে। দুইটা ভালো বাংলা নাটকের নাম বলতে পারব কিনা সন্দেহ আছে। শাহ-রুখ, সলেমান, আমির, ড়িত্তিক রে তারা বেশ ভালই চেনেন, বাংলাদেশের কয়জনরে চিনেন এইটা জিগাইলে লজ্জা পাওয়া লাগবে। আফসুস। এনারা তো বাচ্চা না তারপরও নারীর প্রতি অগাধ সম্মান থেকে হয়ত ভাষাশহীদরা এনাদেরও মাফ করে দিবেন।
আমরা খেলার মাঠে ইন্ডিয়া-পাকিস্তানের জন্যে গলা ফাটাই, আইপিএল নিয়া চায়ের কাপ কাপায়া ফালাই অথচ বিপিএল দর্শক শূন্যতায় ভুগছে। এমন অনেক দর্শক আছে যারা বাংলাদেশের সাথে ইন্ডিয়া-পাকিস্তানের খেলা হইলে ইন্ডিয়া-পাকিস্তান সাপোর্ট করে। বাংলাদেশে বিপিএল হইতাছে এইটাও অনেকে জানে না। আফসুস। এনারা কিন্তু সব বুঝেন তারপরও কিছুই বুঝেন না। ভাষাশহীরা-মুক্তিযোদ্ধারা এনাদের মাফ করবেন কিনা জানি না।
এইটা হইল আমাদের ভারত প্রেমের কথা, অন্য ভাবে বলা যায় হিন্দি-উর্দু সংস্কৃতি প্রেমের কথা।
এবার আসি দেশের কথায়, সরকারের কথায়।
তিস্তা চুক্তি হোক আর না হোক আমাদের সরকার অনেক উদার, তারা ট্রানজিট দিবেনই, কারণ ইন্ডিয়া তো আমদের ভাই লাগে। আসলে আপন ভাইও এমন করে নাকি সন্দেহ আছে। প্রধানমন্ত্রি গেলেন সেই ইন্ডিয়ায় ডিগ্রি নিতে, সেইখানে সরকারের এক কর্মতকর্তা ইটও খেলেন, প্রধানমন্ত্রি মুচকি হাসেন হাজার হোক ভাই এর দেশের লোক। যেই টিপাইমুখ এর বিরুদ্ধে ইন্ডিয়াতেই আন্দোলন হয়, সরকার এখন ও বুঝতেই পারতেছে না এইটা ভাল না খারাপ। বিশ্বের কোটি কোটি মানুষ যখন বুঝতেসে এইটার পরিণতি, আমাদের ভাতৃপ্রেমিক সরকার তখন ও সিদ্ধান্তহীণতায় ভুগতেসে। এরপর যখন একের পর এক লাশ পড়তে থাকল সিমান্তে, শীতের মাঝে নগ্ন করে পেটান হল নিরীহ মানুষকে, ফেলানীর লাশ ঝুলে থাকল কাটাতারে, সরকার তখন ও ভাই এর প্রতি উদার। তেমন কিছু না কয়টা মানুষই তো মারছে, তাও ভাই এর দেশের লোক। আর শেষে যখন তরুন সমাজ প্রতিবাদ করতে সাইবার যুদ্ধের পথ বেছে নিল, ইন্ডিয়া যখন সাইবার লড়াইয়ে না পেরে গোয়েন্দা পাঠাইলো, তখনও এনারা ভাই এর প্রতি অনুগত। বলেন এরা বাচ্চা পোলাপান, এরা ইসলামী সংগঠন ইত্যাদি ইত্যাদি। এর সাথে যোগ হয়ছে কিছু ভাদা যারা নিজেদের অনেক জ্ঞানী ভাবেন, আর কিছু ভারতপ্রেমী পত্রিকা ও টিভি চ্যানেল। আসলে স্বাভাবিক, আপনার ভাইরে যদি কেউ মারে আপনি কি চুপ কইরা থাকবেন? আপনার একটা দায়িত্ব আছে না? একটা মুল্যবোধ আছে না? আপনি কি উটপাখি নাকি? একুশে ফেব্রুয়ারীতে অনেক ভাই এর রক্ত ঝরেছে, সরকার চায় না আর কোন ভাই এর রক্ত ঝরুক, তাই তো তাদের এত ভাতৃপ্রেম, এত ভালবাসা এত উদারতা। আফসুস।
এনারা যদি নিজের পা চাটতেন তাও হয়ত নিজের পায়ের ময়লা গুলা পরিষ্কার হইত, আর কতদিন ইন্ডিয়ার পা চাটবেন?
এবার ভাষাশহীদ ও মুক্তিযোদ্ধা ভাইয়েরা আপনারাই ডিসিশান নেন এদেরকে কি মাফ করবেন নাকি করবেন না???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




