ব্লগ এ আমার আনাগোনা বেশি দিন ধরে না, এত ভাল লিখতেও পারি না। তবে নিয়মিত ব্লগ পড়ার চেষ্টা করি। সেইটাও বেশি দিন ধইরা না। তো এই কম সময়ে যতদূর বুঝলাম প্রত্যেক ব্লগেই দুইটা গ্রুপ আছে, একটা হইল আস্তিক গ্রুপ আরেকটা হইল নাস্তিক গ্রুপ। আর সামুতে ঢুকলে প্রথম পাতায় তো সবসময়ই একটা আস্তিক পোস্ট আর একটা নাস্তিক পোস্ট দেখা যায়ই। উনাদের ফাইট দেখতে মজাই লাগে, যদিও নাস্তিকদের পোস্টগুলা দেখলে মনে হয় আলগা পার্ট ছাড়া আর কিছু না।
নিশ্চয় বুঝতে পারছেন আমি আস্তিক।
কিছু নাস্তিক নিজেদেরকে অনেক জানলেওয়ালা মনে করেন। অনেকে আসলেই জানেন সেইটা আমি অস্বীকার করতেছি না। কিন্তু যারা কিছু না জাইনাই আন্দাজে ফটর ফটর করেন সেগুলা দেখলে রাগ লাগে। তারা তাদের নাস্তিকতা জাহির করতে যেয়ে একটু বেশি বুঝে ফেলেন, অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরেন যার কতগুলার ভিত্তি নাই (কয়েকটার আছে)। উনারা কুরআন-শরীফের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। এইটা স্বীকার করতেই হবে উনারা সবাই অনেক ভাল লেখেন, মাঝে মাঝে মনে হয় আসলেই উনাদের কথাগুলা ঠিক। কিন্তু গভীর ভাবে ভাবলেই ভুল গুলা ধরা পড়ে। উনারা যেই বিজ্ঞানের দোহাই (ও ব্যাখ্যা) দেন সেই বিজ্ঞানের পিছনে যাদের অবদান সব চেয়ে বেশি তারা অনেকেই ছিলেন বিশ্বাসী। উদাহরণ লিঙ্ক এ আছে। যদিও আমার যথেষ্ট সন্দেহ আছে উনারা বিশ্বাস করবেন নাকি। তারপরও পাইলাম তাই দিলাম।
যে সব বিখ্যাত বিজ্ঞানীরা বিশ্বাসী ছিলেন।
আরেকটা জিনিস আমার আজিব লাগে, সব নাস্তিক ভাইয়েদের ধারণা দুনিয়ায় ধর্ম খালি একটাই, সেইটা হইল ইসলাম। ক্যান ভাই? সব ধর্মেই তো প্রভু এর কথা বলা আছে, ইসলাম কি এমন দোষ করল, যেগুলা অন্য কোন ধর্ম করে নাই? ক্যান আপনাদের সব আস্তিকতা বিরোধী পোস্টগুলা ইসলামের বিপক্ষে? অন্য ধর্মগুলারে আক্রমন করেন না ক্যান? নাকি অন্য ধর্মের প্রতি দুর্বলতা আছে? মনে রাখবেন অন্য ধর্মের প্রতি সামান্য দুর্বলতা থাকলেও কিন্তু আপনি পুরাপুরি নাস্তিক না, খালি ভাব ধরা নাস্তিক। তাই তামাম নাস্তিক ভাইদের কাছে রিকুয়েস্ট শুধু ইসলামকে অবমাননা করার জন্যে নাস্তিক হয়েন না। নাস্তিক হইলে পুরাপুরি হন, সব ধর্মের বিরুদ্ধেই লাগেন। তবে আপনারা কেন ইসলামের বিরুদ্ধে লাগেন এই সম্পর্কে আমার নিজস্ব ধারণা হইল যে ইসলামের বিপক্ষে লাগলে অন্য ধর্মের লোকেদের সাপোর্ট পাবেন। ইসলামকে ভাল না লাগলে বাদ দেন। কেউ তো আটকায়া রাখে নাই।
যারা শুধু ইসলামকে ধর্ম মনে করে না, তারা আসলে নাস্তিক না। তারা মনে করেন যে এত বিশ্বাসীর মধ্যে নিজেকে আলাদা করার জন্যে একটা ভাব ধরা দরকার। তাই ইচ্ছা মত পার্ট নেয়, ভাব দেখায় যে উনি নাস্তিক যেন এইটা অনেক গর্বের বিষয়।
আল্লাহ আপনাদের মঙ্গল করুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




