আমি ভবঘুরে পথিক - নিসঙ্গ,
নীরবতার মিছিলে শুনতে পাবে আমার
বিষন্নতার চিৎকার।
তুমি আমার রাজপথ - একাকীত্বের আর্তনাদ,
নৈশব্দের আড়ালে শুনি তোমার
নিঃশ্বাসের শব্দ।
তুমি আমাইয় চেন হাজার বছর ধরে,
তবু সেই ঘুনে খাওয়া পুরোনো প্রশ্ন
কে হই তোমার?
আমি কিছু বলি না, হেঁটে যাই,
হেঁটে যাই আমার হাজার বছরের পুরোনো পথে।
যেতে যেতে শুনি তোমার প্রশান্তির দীর্ঘশ্বাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




