Headphone দুটো কানের ফুটয় গুজে গান শুনছিলাম পার্থর- "দেখা হবে বন্ধু......"
আদ্ভুতভাবে সময়টা পিছিয়ে গেলো ২০ বছর।
দিনগুলো মোর শোনার খাচায় রইলোনা.......
সেদিনের দুপুর, সন্ধ্যা,বিকেল, গভীর রাত, গান, ভাবনা,ভালোবাসাবাসি, দুর্দান্ত ছুটে চলা, সপ্ন, হাসি,কান্না, প্রেম, বিরহ, ঘর্দমার্দ শরিরে রোদে দাঁড়িয়ে প্রিয়ার সাথে ২ টাকার ফুচকা খাওয়া, আস্থির যউবন, দাড়ি রেখে মজনু, রক্তাক্ত চিঠিতে আবেগিয় বোমা.......
ভালো ছিলো সব।
নিউরনে সিম্ফনির তালে শিতাতপ নিয়ন্ত্রিত বাসের নরম সিটে বসে ধুসর গ্লাসের ভেতর দিয়ে বাইরের ব্যস্ত অথচ জানজট পুর্ন রাজপথ দেখার সময় পার্থ বল্ল সে কথা, একান্তে গোপনে, শুধু আমার কানে, কানে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




