সাদ্দাম হুসেনকে যখন ফাসী দেয়া হয় তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রি ছিলেন প্রনব মুখার্জি। অত্যন্ত কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন সে সময়। ভারতের পার্লামেন্টে নিন্দার ঝড় উঠেছিল। উল্লেখ্য, সাদ্দাম হুসেনকে ভারত 'বন্ধু' মনে করত। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার জন্য সারা পৃথিবী ক্যাম্পেইন করে বেড়িয়েছেন। সোভিয়েত রাশিয়া সে সময় ভারতের সাথে বন্ধুত্বের মর্যাদা রেখেছিল- আমেরিকাকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়ে।
বিশ্ব রাজনীতিতে এমনটি হরহামেশাই দেখা যায়। আমেরিকাকে উত্তর কোরিয়া ভয় পায় না। কারন জানে চীন তাকে সমর্থন দিবে। সিরিয়ার বিপক্ষে যেকোন যুদ্ধ প্রস্তাব ভেটো দেবার জন্য রাশিয়া প্রস্তুত। ইরান খুব সুনির্দিষ্ট করে রাশিয়ান আর ইস্রায়েল সরাসরি মার্কিন লবী ফলো করে। মিয়ানমারের সামরিক জান্তারা শুধু চীনের ভরসায় এত দিন ক্ষমতায় রয়ে গেল। যে দেশগুলোর হাতে খুব বেশি ক্ষমতা নেই তারা সাধারনত চুপ থাকে।
পৃথিবীতে একমাত্র বেঈমান দেশ হচ্ছে - পাকিস্তান। পারমাণবিক শক্তির দেশ, অথচ কোন সুনির্দিষ্ট পররাষ্ট্রনীতি নেই। তালেবানদের একমাত্র মিত্র ছিল তারা, এমনকি তালেবানদের যে তিনটি দেশ স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে পাকিস্তান একটি। অথচ ডলারের লোভে পাকিস্তান ই তাদের ধ্বংসে মূল ভূমিকা রাখে। গাদ্দাফি- যার নামে পাকিস্তানে একটি স্ট্যাডিয়াম আছে, তাকে নির্মমভাবে হত্যার পরও পাকিস্তান কোনো রিএকশন দেখায় নি। পাকিস্তান একটি দেশ যার কোনো প্রতিবেশীর সাথে সদ্ভাব নেই। নতুন আফগানরা পাকিস্তানের চেয়ে ভারতের সাথেই সম্পর্ক রাখতে বেশি আগ্রহী। ৭১ সালে আমেরিকা পাকিস্তানের চেয়ে অনেক বেশি অস্ত্র বিক্রি করেছে ভারতের কাছে। নেপালে ভুমিকম্পের পর পাকিস্তান গরুর মাংস পাঠিয়েছিল ত্রাণ হিসেবে।
এ দেশটি সৃষ্টি হয়েছে- মুসলিম জনগোষ্ঠীর জন্য স্বতন্ত্র ভুমির প্রতিশ্রুতি দিয়ে। পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যারা পারমাণবিক শক্তিধর। কিন্তু জন্ম থেকে আজ পর্যন্ত কেউ একটা উদাহরণ দিতে পারবে না যে তারা মুসলমানদের জন্য কিছু একটা করেছে। তারা সবসময় খবরে আছে, তবে নিগেটিভ খবর দিয়ে।
তাই এ দেশ তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে- এটা একটু বেশিই আশা করা হয়ে যায়। আমাদের উচিৎ এদের সাথে সম্পর্ক ছিন্ন করা। ইসলামাবাদে হাই কমিশন রাখার চেয়ে ত্রিনিদাদে হাইকমিশন রাখা ভাল। অন্তত কৃকেটে কাজে আসবে!
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




