তোমার কোলে জন্মে আমি ধন্য- তৃপ্ত
তোমার সবুজ মাঠে উপুর করা হাড়ি ছাড়া আমি আর কিছু না
সৃষ্টি ছাড়া উল্লাস আমার মাঝে
যাতে তোমার স্বপ্নের ধ্যান ভাঙ্গে।
চুরমার করে দ্যায় সাজান থালা বাসন।
কত জন্ম দিলে তোমার বুকে
হাজী-গাজী-কুতুব হয়ে গৌবর করেছে তোমার
আর আমি-থাক লজ্জা দেবনা তোমাকে
হাতের পাঁচটি আঙ্গুল সমান হয়না।
আমি দেখেছি তোমার দৃষ্টি
মাতাল কে ছায়া দিয়েছ হাওয়া করেছ
বাউল কে দিয়েছ ঠান্ডা জল।
আমাকে কুলাঙ্গার বলে ঠেলে দাওনি নিয়েছ কোলে তুলে।
আদর করে দিয়েছে চুমু।
আমি হেসে আঁকতে চেষ্টা করলুম
তোমার প্রকৃত আল্পনা।
ক্ষমা কর যদি পিছলে পড়ে যায় কোন অঙ্গ
শুধু হেসে বল্লে চলবেনাদেখাতে হবে
যদি পুন জন্ম হয় আর যদি এস দেখি পূরান সেই গাঁ
সেই হাসি সেই কান্না সেই ভাল বাসা।
তাহলে বুঝব গ্রহন করেছিলে আমাকে
তোমার কোলে জন্মে আমি ধন্য।

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




