somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ রাজিব হত্যায় আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড়

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক গণমাধ্যম গুলোর আগ্রহের কেন্দ্র বিন্দু এখন শাহবাগের প্রজন্ম চত্বর। রাজিব হত্যার খবর অত্যন্ত গুরুত্ব সহকারে আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে ছাপা হয়েছে। বিশ্বের বাঘা বাঘা সংবাদ পত্র নিউইয়র্ক টাইমস, রয়টার্স, এএফপি, সিএনএন, টাইমস অব ইন্ডিয়া, দ্য গার্ডিয়ান, এনবিসি, গালফ নিউজ, দ্য পেনিনসুলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম রাজিব হত্যার খবর প্রকাশ করেছে এবং তাদের উদ্বেগ জানিয়েছে।

নিউইয়র্ক টাইমস তার প্রতিবেদনে বলেছে, মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে লাখো জনতা নতুন করে বিক্ষোভ শুরু করেছে। এই বিক্ষোভ আন্দোলন থেকে শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক ব্লগার রাজিব হায়দার হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে। বিক্ষোভে এক লাখেরও বেশী জনতা অংশ নেয়।

রয়টার্স ও এনবিসির খবরে বলা হয়, ব্লগার রাজিব হত্যার প্রতিবাদে মানবতা বিরোধী অপরাধের সরবূচ্চ শাস্তির দাবি নিয়ে নতুন করে বিক্ষোভে অন্তত এক লাখ মানুষ অংশ নেয়। সেখানে রাজিবের জানাজাও অনুষ্ঠিত হয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে বিশাল আন্দোলন চলছে। তরুন প্রজন্মের নেতৃত্বে এই আন্দোলনে অসংখ্য মানুষ অংশ নিচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ব্লগার রাজিব হত্যার পর একটি ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়। মানবতা বিরোধীদের আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন রাজিব। গালফ নিউঁজের প্রতিবেদনে বলা হয়, শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক রাজিবকে হত্যার জন্য আন্দোলনকারীরা জামায়াতে ইসলামীকে দায়ী করেছে।
সুত্রঃ প্রথম আলো ও অন লাইন নিউজ
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×