somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপিএল মাতালো বাংলার দামাল ছেলেরা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমাপ্ত হল বিপিএলের দ্বিতীয় আসর। চিটাগাংকে পরাজিত করে ২য় বারের মত চ্যাম্পিয়ন হল ঢাকা গ্ল্যাডিয়েটরস। ক্রিকেট প্রেমীদের কিছু তৃপ্তি দায়ক ঘটনার সাক্ষী করে গেল এই বিপিএল। কিছু সীমাবদ্ধতা বাদ দিলে এবারের বিপিএল সর্বাঙ্গে সফল হয়েছে,এটা বললে আশা করি কেউ আপত্তি করবেন না। পরিসংখ্যানের দিকে তাকালে এ ব্যাপারে আরও নিশ্চিত হতে পারবেন।

এই আসরে রেকর্ড সংখ্যক ৪৪১ টি ছক্কা হয়েছে।

ম্যান অফ দ্যা ফাইনাল হয়েছেন চিটাগাংয়ের সেরা ৩ ব্যাটসম্যান শিকারি মুশাররফ হোসেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। ফরড ব্র্যান্ডের FIESTA গাড়িটি জিততে সাকিব পেছনে ফেলেছেন মুশফিক, আজহার, থমাস ও এনামুল হক বিজয়কে। টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রংপুর রাইডারসের শামসুর রহমান। সাকিব আল হাসান ১২ ম্যাচে রান করেছেন ৩২৯ এবং উইকেট পেয়েছেন ১৫ টি। এর চেয়ে ভালো পারফর্মেন্স আর কি হতে পারে!

২০০ এর উপরে রান হয়েছে সব মিলিয়ে ৭টি ম্যাচে । এর মধ্যে চ্যাম্পিয়ন দল ঢাকা গ্ল্যাডিয়েটরস ৪ ম্যাচে ২০০ এর উপর রান করেছে। সর্বোচ্চ ২১৭/৪ স্কোরটিও ঢাকার। এছাড়া ২০০ এর উপরে ১ টি করে ইনিংস রয়েছে রাজশাহী, বরিশাল ও চিটাগাংয়ের।

ব্যাটিংয়ে বাংলাদেশের খেলোয়াড়রা চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেছেন। ৫ জন সর্বোচ্চ রান সংগ্রহকারীর ৩ জনই বাংলাদেশের। মুশফিক সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। ১৩ ম্যাচে তার রান ৪৪০। শামসুর রহমান তালিকার ৩ নম্বরে আছেন। ৪২১ রান করতে তার লেগেছে ১২ ম্যাচ। পাঁচ নম্বরে থাকা শাহরিয়ার নাফিস করেছেন ১২ ম্যাচে ৩৯৫ রান। এছাড়াও ৩৫০ এর উপরে রান পেয়েছেন আশরাফুল(৩৫৮), এনামুল(৩৫৬)।

বোলিংয়ে ভালো করেছেন এনামুল হক জুনিয়র ও মুশাররফ হোসেন। এনামুল হক জুনিয়র ১৫ ম্যাচে ১৮ উইকেট পেয়েছেন। অপরদিকে ১৭ উইকেট পেতে মুশাররফ হোসেন খেলেছেন ১২ ম্যাচ।

এই টুর্নামেন্টে তিনটি শতক হয়েছে। যার মধ্যে ২ টি শতক হাকিয়েছেন শাহরিয়ার নাফিস ও মোহাম্মদ আশরাফুল। আপরটি করেছেন ক্রিস গেইল। টুর্নামেন্টের সেরা ১১৪ রান করে সিলেটকে একাই উড়িয়ে দিয়েছেন ক্রিস গেইল। শাহরিয়ার নাফিসের ১০২* রানের ইনিংসটি ছিল টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি। মোহাম্মদ আশরাফুলের স্ট্রোক সমৃদ্ধ ১০৩* রানের ইনিংসটি পুরনো দিনের আশরাফুলের কথা মনে করিয়ে দিয়েছিল।

এতসব পরিসংখ্যান দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার দেশের বিপিএলের মহিমা প্রচার করা। কোন জঙ্গি রাষ্ট্রের ক্রিকেটার ছাড়াও যে বাংলাদেশ বিপিএলের মত এতবড় একটি টুর্নামেন্ট আয়োজন করতে পারে এটা প্রমান করাটা সত্যিই অহংকারের। বিপিএল মহাযজ্ঞ সার্থক হওয়ায় সকলকে শুভেচ্ছে।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×