আঁধার ছোঁয়া কোন সন্ধ্যা রাতে
নির্জনে পাশাপাশি হাতে হাতে
চলতে চলতে মন রাঙাতে,
কখনো ছায়াঢাকা দুপুর বেলায়
বৈশাখী রোদ্দুরে আমের মেলায়
তুমি আমি হারিয়েছি একসাথে।।
কখনো জানালায় আড়ি পেতে
কদমের ফুল জোড়া রেখে যেতে
পাখী ডাকা কুয়াশায় রাঙা প্রভাতে,
মুখোমুখি জানালায় বেলা অবেলা
ইশারায় হয়ে যেত মনের খেলা
শিহরন জাগত কাছে পেতে।।
যখন কথা হয় তোমার সাথে
মন চায় বারে বারে কাছে যেতে
লজ্জায় তুমি পড়ে থাকতে তফাতে,
চিঠি খানা নাওনি হাতটি পেতে
জড়াতে চেয়েছি বুকটা পেতে
কাছাকাছি আসলে কি হত তাতে।।
কথা ও সুরঃ এএইচপি আজিম (মুক্ত যাযাবর )
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



