বাক্সটা কাঁধে নিয়ে/ কাঁদা মাটি মাড়িয়ে
রাজ পথ মেঠো পথ/ অলি গলি ছাড়িয়ে
চলতো হাঁকডাক/কালো ছাতা উড়িয়ে,
কিশোর কিশোরী/ ছুটে হাত বাড়িয়ে
মুখ ভরে চুষে খায়/ জিহ্বাটা নাড়িয়ে!
......আইসক্রিম! ......আইসক্রিম।।
খালিপায়ে ধুলো মেখে/ ছুটে পায় নুপুরে
ঝিকমিক সোনারোদে/ ভরপুর দুপুরে
টুংটাং করে রোজ/ লাল নীল সেকারিন
চিৎকারে করে কয়/ মালাই মালাই..ক্রিম।।
দিন গেল বদলে/ বাস্কিন রবিনে
সংস্কৃতি খুঁজে নিল/ কেটবেরি লেমনে
অভাবীর মন কাঁদে/ খরতাপে দুপুরে
কাঠীয়ালা আইসক্রিম/ নেই আর খবরে!
......আইসক্রিম! ......আইসক্রিম!
......আইসক্রিম! ......আইসক্রিম!

সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


