আজ বাংলাদেশে সর্বত্র জাতীয় শোক দিবস | পুরনো ঢাকার ভয়াবহ অগ্নিকান্ডে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করি | বেগুনবাড়িতে ধসে পরা ভবনের মানুষ গুলোর আত্মার শান্তি কামনা করি | আল্লাহ তাদের পরিবার পরিজন, বন্ধুবান্ধব, স্বজন সবাইকে এই শোক, এই ক্ষতি, এই দুঃখ কাটিয়ে উঠার শক্তি দিক | আমরা আর কোনো অনাকাংখিত জীবনের শেষ দেখতে চাইনা | আমরা আর কোনো দুর্ঘটনা চাইনা | যেই সমস্ত সরকারী দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠান আবাসিক এলকায় রাসায়নিক ফাক্টরী বন্ধে কোনো পদক্ষেপ নেয়না তাদের শাস্তি চাই | রাজউক সহ যেই সমস্ত প্রতিষ্ঠান বেগুনবাড়িরমত এই ধরনের ঝুকিপূর্ণ অপরিকল্পিত ভবন নির্মানের অনুমতি দেয় তাদের ধিক্কার জানাই, তাদের বিচার চাই |
অপরিকল্পিত নগরায়ন আজ তার প্রতিশোধ নিচ্ছে আমাদের উপর | ইট কাঠ পাথরের এই ঢাকা নগরী বহু আগেই বসবাসের যোগ্যতা হারিয়ে ফেলেছে |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


