somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

::: ছেলেদের চুলের ধরন :::

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


!*! এখন চারদিকে গরমের সঙ্গে বাড়তি এক ভোগান্তির নাম ধুলোময় বাতাস। এর ফলে চোখ-মুখের সঙ্গে সঙ্গে চুলেও ধুলোবালু ঢুকে যায়। আর গরমে মাথা ঘেমে যায়, যার পরিণামে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে। এসব বিষয় এড়াতেই গরমের দিনে চুলের কাট দিতে হবে সময়োপযোগিতার দিকে লক্ষ রেখে। ‘গরমে ছেলেদের চুল কিছুটা ছোট রাখাই ভালো। আর মাথায় বাতাস লাগে এমনভাবেই চুল কাটাতে হবে,’ বললেন ছেলেদের সৌন্দর্য চর্চার প্রতিষ্ঠান রেজরস অ্যান্ড সিজরসের প্রধান পরিচালন কর্মকর্তা শফিকুল ইসলাম।
কেমন কাট চলছে
গরমের দিনে চুল ছোট করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকে। এর সুবিধা রয়েছে বেশ কয়েকটি। প্রথমত, ছোট চুলে মাথায় বাতাস লাগে, ফলে তা গরমে আরামদায়ক হয়। এ ছাড়া ছোট চুলে ময়লা কম হয়, গরমে ছোট চুল মানানসইও বটে। গরমে অনেকেই কিছুটা ছোট চুলেও স্টাইল ও কাটের ভিন্নতা আনেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার জানালেন, গরমে চুল ছোট রাখলেই বেশি আরাম লাগে। তবে সেটি যাতে ফ্যাশনেবল হয়, সেদিকেও নজর দিতে হবে।
চুলের নানা ধরনের কাটের মধ্যে বেশি চলছে লেয়ার কাট ও স্পাইক। লেয়ার কাটের ধরনটা হলো পেছনের দিকে একটু ছোট এবং কানের দুই পাশে একটু ঢেকে ছোট করে কাটা। আর সামনে চুল খুব ছোটও থাকবে না আবার খুব বড়ও থাকবে না। মোটামুটি সব বয়সের ছেলেদেরই এ ধরনের চুলের কাট মানাবে। স্পাইক কাটও এখন তরুণদের কাছে খুব জনপ্রিয়। অনেকে শুধু সামনের অংশ স্পাইক করছেন। যাঁদের মুখ কিছুটা গোল, তাঁরা কানের দুই পাশে চুল একটু ছোট রাখতে পারেন। এতে মুখটা ভালোমতো ফুটে উঠবে। আবার একইভাবে যাঁদের মুখ কিছুটা লম্বা ধরনের, তাঁরা কানের দুই পাশে কিছুটা চুল রেখে দিলে ভালো মানাবে। এ ছাড়া এ সময় অনেকে চুল রিবন্ডিংও করছেন। অনেকে চুল কিছুটা ছোট করে সোজা করে নিচ্ছেন। অনেক তরুণ প্রিয় তারকার মতো করে চুলের কাট দিচ্ছেন। তবে কাট যা চলছে তা নিজের ক্ষেত্রে ব্যবহারের সময় চুল বিশেষজ্ঞের মতামত নিন, আসলে সেটা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই কি না। চুলকে মনমতো সেট করতে আজকাল অনেকেই চুলে জেল ব্যবহার করছেন আবার হেয়ার মুজও ব্যবহার করছেন। চুলে স্প্রে করাও এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এসব ব্যবহারে চুল হয় দৃষ্টিনন্দন এবং চুল নিজের নিয়ন্ত্রণে রাখা যায়। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, এসব পণ্য যেন অবশ্যই ভালো ব্র্যান্ডের হয়।
এই সময়ে চুলের যত্নআত্তি
গরমের দিনে চুলের ত্বক ঘামে আর ধুলো সেই ঘামে আটকে গিয়ে চুল বেশি ময়লা হয়। তাই এই দিনগুলোতে চুল সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাইরে থেকে এসে অবশ্যই ভালো মানের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। চুল কাটার সময় চুলে ঠিকমতো বাতাস চলাচল করছে কি না তা নিশ্চিত করতে হবে। সপ্তাহে অন্তত একবার হারবাল অয়েল ট্রিটমেন্ট নিলে চুলের বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে।
গরমের দিনে এমনভাবে চুল কাটান, যাতে চুল ছোট করার পরও সেটিংয়ের সাহায্যে তা সহজে বদলাতে পারেন। এতে একদিক থেকে গরমে যেমন আরাম পাওয়া যাবে, চুলও ময়লা হবে কম আবার ফ্যাশনও অটুট থাকবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×