ক্যামেরার প্রতিদ্বন্দ্বী মুঠোফোন লেন্স। এ লেন্স স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারে যে মানের ছবি তুলবে তা সহজেই এসএলআর মানের ছবির সমতুল্য হবে।
১৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা মুঠোফোনে ব্যবহার উপযোগী অত্যন্ত পাতলা একটি লেন্স উদ্ভাবন করেছেন। এ লেন্স ব্যবহার করে মুঠোফোনেই ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে। এক খবরে টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।

বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘প্লাসমোনিক মেটালেন্স’ নামের এ লেন্সটি তৈরি করেছেন। গবেষকেদের দাবি, নতুন এ লেন্স স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারে যে মানের ছবি তুলবে তা সহজেই এসএলআর মানের ছবির সমতুল্য হবে।
গবেষক সুয়াং ঝ্যাং জানিয়েছেন, স্মার্টফোনের অপটিক্যাল পদ্ধতিতে নতুন নতুন সুযোগ ও সুবিধাজনক নকশা সুবিধা যুক্ত করবে ‘প্লাসমোনিক মেটালেন্স’।
নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকেরা জানিয়েছেন, প্রচলিত লেন্স তৈরির ক্ষেত্রে বাঁকানো কাচের পৃষ্ঠতল ব্যবহার করে আলোর দিক পরিবর্তন করা হয় এবং ছবি ছোটো বা বড় করা যায়। ‘প্লাসমোনিক মেটালেন্স’ তৈরিতে কাচের সমতল পৃষ্ঠে সোনার ন্যানো রডের স্তর ব্যবহার করেছেন গবেষকেরা। যাতে লেন্সের অ্যাপারচার দাঁড়ায় ৮০ মাইক্রোমিটার যা মানুষের চুলের প্রস্থের চেয়েও কম। এ লেন্সটিকে সহজেই আলো কমানো বাড়ানোর মাধ্যমে ওয়াইড অ্যাঙ্গেল মোড থেকে জুম মোডে পরিবর্তন করা সম্ভব। লেন্সের সামনে একটি ফিল্টার যোগ করে এ সুবিধা পাওয়া যাবে।
স্মার্টফোনের উপযোগী লেন্স তৈরিতে কাজ করছেন গবেষক সুয়াং ঝ্যাং ও তাঁর গবেষক দল।
সুত্র ঃ প্রথম আলো,১৯.১১.২০১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন