বিধাতার বিধান
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোজ সকালে সূর্য বলে
আলো নেবে ভাই?
আমার কাছে আলো আছে
কত তোমার চাই?
আমি বললাম, দাও তবে ভাই
একটু আশার আলো।
সূর্য বলে, দিতে পারি আলো
নিতে পার যদি একটু আধার কালো।
আমি বললাম এ কেমন কথা?
তুমি তো ভাই আলো
তোমায় নিলে তবে কেন বল
নিতে হবে আধার কালো?
সূর্য বলে কেন মিছে
কালোকে তুচ্ছ বল?
কালো আছে বলেই তো
আমায় বাস এত ভালো।
রঙ রুপের ডালি সাজিয়ে
সূর্য ডেকে বলে শোন
আমায় নিলে এই ধরনীতে
স্বর্গ পাবে জেনো।
আমি বললাম দাও তবে ভাই
একটু স্বর্গ সুখ
সূর্য বলে, দিতে পারি সুখ
নিতে পার যদি একটু কষ্ট দুখ।
আমি বললাম, একেমন কথা
তুমিতো ভাই সুখ
তোমায় নিলে নিতে হবে কেন
কষ্ট ব্যাথা দুখ
সূর্য বলে কেন মিছে
দুঃখকে রাখ দুরে
দুঃখ ছাড়া সুখের বাশিঁ
বাজেনাতো সুরে।
এমন সময় জীবন এসে
দুয়ারে নাড়ে কড়া
আমাকে নাও দেখবে ভুবন
হাসি আনন্দে ভরা
আমি বললাম তবে সেই ভাল
নতুন জীবন দাও
জীবনে আলে আমার সাথে
মৃত্যুকেও নাও
আমি বললাম এ কেমন কথা
ভয়েতে কাঁপে গা
আমি চাই শুধু জীবনী শক্তি
মৃত্যুকে চাইনা
জীবন বলে মৃদু হেসে
পালাবে তুমি কোথায়?
না চাইলেও মৃত্যু ঠিকই
খুজে নেবে তোমায়
এইতো বিধাতার বিধান
যাকে মেনে নিতে হয়।
যার শুরু আছে তার শেষ হবে
নিয়মতো এটায়।
কবি ও লেখিকা : ঝরাপাতা
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন