somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়ের কসম

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কি সময়কে দাম দিচ্ছি? সময়কে যে যত বেশি গুরুত্ব দেবে সে তত বেশি এগিয়ে থাকবে। সূরা আল-আছর এর শুরুতেই আল্লাহ সময়ের কসম খেয়েছেন। সূরা আল-আছর এর বাংলা অনুবাদঃ "সময়ের কসম। মানুষ আসলে খুবই ক্ষতির মধ্যে রয়েছে। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে ও সৎকাজ করতে থেকেছে এবং পরস্পরকে হক কথার ও সবর করার উপদেশ দিতে থেকেছে।"
সময়ের লাগাম টেনে ধরার মন্ত্র দিয়ে গেছেন আইনস্টাইন। আলোর গতিবেগের বর্গ গতিবেগে দৌড়ুতে পারলে সময়কে স্থির করে ফেলা যাবে। সময়ই তখন শক্তির পিছে দৌড়ুবে। এখন যেমন অপশক্তির পিছে সময় দৌড়ুচ্ছে। কারণ আইনস্টাইনের এ তত্ত্ব ব্যবহার করে ক্ষতিকর পারমাণবিক বোমা বানানো হয়েছে। অপশক্তির কাছে জিম্মি হয়ে মানুষ আসলেই খুব ক্ষতির মধ্যে রয়েছে।
বর্তমানে ১ সেকেন্ডে একটি আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এই গতিতে ক্ষেপনাস্ত্রের আগায় পারমানবিক ওয়্যারহেড লাগিয়ে কয়েক মিনিটের মধ্যেই পুরো পৃথিবী ধ্বংস করে দেওয়া সম্ভব। পারমাণবিক শক্তিধর দেশগুলো ক্ষেপনাস্ত্রের গতি বাড়ানোর চেষ্টায় কোটি কোটি ডলার খরচ করে যাচ্ছে। গতি বাড়াতে পারলে সময় আরও নিয়ন্ত্রণে চলে আসবে। পারমাণবিক ক্ষেপনাস্ত্রের আঘাতে যত কম সেকেন্ডে একটি দেশ ধ্বংস করা যাবে সে সক্ষমতার দেশই পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করবে। তাই মানুষ আসলেই খুব ক্ষতির মধ্যে রয়েছে।

একটি যানবাহনের গতি বাড়ালে সময়ের গতি কমবে। ধরা যাক একজন মাত্র মানুষ বহনকারী একটি ড্রোন বানানো হলো। ১ মিনিটে ১০ কিলোমিটার পথ পাড়ি দেয়। তাহলে পুরো ঢাকা শহরটা চক্কর দিতে কতক্ষণ সময় লাগবে! পুরো বাংলাদেশ ঘুরে আসতে কয় মিনিট সময় যাবে! এরকম একটি বাহনে চড়ে সরকারের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি ৭ বিভাগে ৭টি গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন একদিনেই। সময়কে এভাবে নিয়ন্ত্রণ করতে পারলে কাজের গতি বেড়ে যাবে বহুগুণ।

বিজ্ঞানীরা নিশ্চয়ই বসে নেই। ড্রোন যখন আবিষ্কৃত হয়েছে, একজন মানুষ বহন উপযোগী যানবাহন আবিষ্কৃত হয়ে যাবে অচিরেই। গতি বাড়ানোর লক্ষ্য হবে সময়কে যথোপযুক্ত ভাবে ব্যবহার করা। আজকাল ইন্টারনেট তথ্য কিংবা ছবির আদান-প্রদানে সময়কে অনেকটা স্থির করে দিয়েছে। সেকেন্ডেরও ভগ্নাংশ সময়ে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তথ্য পাঠানো যায়। আলবার্ট আইনস্টাইনের ফোটো-ইলেক্ট্রিক এফেক্ট অনুযায়ী আলো ধাতব যে কোনো বস্তুর ক্ষুদ্রাতিক্ষুদ্র উপাদানকে স্থানান্তর করতে পারে৷ এ সূত্র ধরে ভবিষ্যতে আরও নতুন কোনো প্রযুক্তির কল্যাণে পুরো বস্তুটিই স্থানান্তরিত হয়ে যেতে পারে।

সময়কে নিয়ন্ত্রণ করার কথা ভাবতে হবে জ্ঞান দিয়ে। জ্ঞান-বিজ্ঞানে মানুষ যত গতি বাড়াবে ততই সময় নিয়ন্ত্রণে এসে যাবে। সময়কে নিয়ন্ত্রণে এনে মানুষের কল্যাণে কাজ করা সম্ভব। আর মানুষের কল্যাণে যা করা হবে তা অবশ্যই সৎ কাজ। এরকম কাজই মানুষকে ক্ষতির বাইরে রাখবে।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×