>আমরা দূর্নীতি পছন্দ করি
না কিন্তু যারা দূর্নীতি করে
তাদের ঠিক ই প্রশ্রয় দেই
=>আমরা মেয়েরা ইভটিজিং
পছন্দ করি না কিন্তু রাস্তায়
চলতে গেলে অন্যকে
আকর্ষনের পোশাক পরতে
পছন্দ করি
=>আমরা ভালো উপদেশ
শুনতে পছন্দ করিনা কিন্তু
কোন প্রকার হেতু ছাড়াই
অন্যকে উপদেশ দিতে পছন্দ
করি
=>আমরা খারাপ কাজ করতে
পছন্দ করি না কিন্তু অন্য
কেউ যখন ভালো কাজ করতে
যায় তখন তাকে খারাপ বলি
=>আমরা প্রতিবাদ করতে
পারি না কিন্তু যখন কোন
কিশোর/কিশোরী প্রতিবাদ
করতে যায় তখন তার
সম্পর্কে নিন্দা করি
=>আমরা স্বভাবতই দোষ না
জেনেই শাস্তি প্রদান করি
কিন্তু যখন সত্যি কারের
দোষের কারণ জানতে পারি
তখন তাকে ছুড়ে ফেলে দেই
=>আমরা সবসময়ই অন্যের
দোষ ত্রুটি খুজে বেড়াই অথচ
নিজের ত্রুটির দিকে কোন
খেয়াল ই করি না
=>আমরা ভালো কাজ করতে
গেলে বাধার সম্মুখীন হই অথচ
খারাপ কাজ করার পরেও কিছু
করি না
=>আমরা ভীনদেশীদের বাঙালী
বলে পরিচয় দিতে পছন্দ করি
অথচ বাঙালিত্বের কোন
পরিচয় আমাদের মধ্যে নেই
=>আমরা গরীবদের পছন্দ
করি না কিন্তু যখন হাতে টাকা-
পয়সা থাকে না তখন ঠিক ই
গরীবদের দাম দেই
=>আমরা মানুষরা কষ্ট পেতে
পছন্দ করি না অথচ অন্য
কাউকে কষ্ট দিতে ভালোই
লাগে
=>আমরা অনেক ছেলেরাই
মেয়েদের চলাফেরা পছন্দ
করিনা সবসময় কটুক্তি করি
অথচ মেয়ে দেখলেই লাফিয়ে
বেড়াই
=>আমরা সমাজে ঘৃণা করি না
কাউকে এ কথাটি অনেকেই বলা
পছন্দ করি অথচ ভিতরে
ভিতরে ঘৃণার আগুন জ্বলে
=>আমরা সাধারণত বলে থাকি
আমি আমার দেশকে ভালবাসি
অথচ যখন বিভিন্ন দেশের
মধ্যে ক্রিকেট বা ফুটবল বা
অন্য কোন খেলা হয়ে থাকে
তখন নিজের দেশকে অবহেলা
করি
=>আমরা বিপদে অন্য এক
লোকের দুঃখে কষ্ট পাই অথচ
আমাদের সামর্থ থাকা
সত্ত্বেও আমরা সাহায্য
করিনা আর করলেও ক্ষণিক
পরে ভেবে উঠি নিজের তো সব
গেল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




