somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বাবর মোহাম্মদ
স্বপ্নবাজের স্বপ্নবাজি ...nnচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে অনার্স। জীবনটাকে উপভোগ করার চেষ্টা করি। অনেক অনেক স্বপ্ন দেখি।আমি একজন মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান। মনেপ্রানে যুদ্ধাপরাধীদের বিচার চাই। স্বাধীনতা বিরোধীদের ঘৃণা করি। দ

অনিচ্ছাকৃত ফাজলামীর অপরাধে আমি বন্দী

০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত ৮ টা। ১৪ তলা ফ্ল্যাটের ১১ তলা।
ডিংডং
২/৩ মিনিট কোন খবর নাই।
ডিংডং..ডিংডং
ডিংডং..ডিংডং..ডিংডং..ডিংডং
রমনীর জট্টিল কণ্ঠ: কে?
পুরোপুরি অপ্রস্তুত। কে আমি??
থতমত খেয়ে: মমমানুষ
মধ্যবয়ষ্কার জঙ্গী কণ্ঠ: কোন হারামজাদারে তুই? কুত্থিকা আইছস? ফইজলামির আর জায়গা পাছনা? খারা তুই.....
আমি খুব দুর্বল হৃদয়ের মানুষ, কি যে ভুল করলামরে আল্লাহ....ভাবলাম দিব নাকি দৌড়....১১ তলা থেকে নামতে নামতেই তো বেহুশ হয়ে যাব...লিফট গ্রাউন্ড ফ্লোরে......খট করে দরজা খুলল। জঙ্গী মহিলা সামনে, ভোলাভালা ভদ্রলোক পেছনে (জঙ্গীর স্বামী)
আমি: আমমার ননাম বাবর..
জঙ্গী মহিলা: ছম্রাট আইছে....এইটা কত ছাল?? ছম্রাট কি আবার জন্মাইছে নি? আছেন ছম্রাট ছাব আফনেরে একটু খাতির করি...
ঘটনার আকষ্মিকতায় আমি পুরো বোকা, হা করে তাকিয়ে আছি। মহিলা আমার হাত ধরে টান দিয়ে: ঢুক হারামজাদা....আইজ তোর একদিন কি আমার একদিন.....আইজ আর ছারুমনা তোরে......
আমি: আমমি শিমুলের বন্ধু
জঙ্গী: কোন ছিমুলরে? কুথাকার ছিমুল?? আয় হারামজাদা....ভিত্রে ঢুক....

শিমুল আমার স্কুলের বন্ধু। আমরা যখন কলেজে পড়তাম তখন ওরা এই বাসায় থাকতো। ৬ বছর আগে ও দেশের বাইরে চলে যাওয়ার পর আর কোন যোগাযোগ হয়নি।

ঘটনার দিন এক বন্ধু বলল ও নাকি দেশে ফিরেছে। আমি ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দিব। এখন আমি নিজেই সারপ্রাইড।

আমার হাত-পাঁ চেয়ারের সাথে বাঁধা। জঙ্গী মহিলা আমার সামনে, ভদ্রলোক সোফায় বসে, কাজের ছেলেটা এবং পাশের বাসার বডিবিল্ডার (যারা আমাকে বেঁধেছে) সোফার পেছনে দাড়িয়ে। কোকিল কণ্ঠি অসম্ভব সুন্দরী পর্দার আড়ালে, শুধু চেহারা দেখা যায় (সেইরকম, পুরা চাঁদবদন)। আমার মোবাইল সিজ করা হয়েছে। আল্লার রহমতে এখনো পর্যন্ত মাইর দেয়া হয়নি। তবে জঙ্গী চরম ক্ষেপা, যে কোন মুহূর্তে এটাক হতে পারে। ভদ্রলোক মাঝে মাঝে এগিয়ে এসে তাকে শান্ত করার চেষ্টা করছেন।

(চলবে)
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৮
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×