somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্ক টোয়েন (পর্ব 19)

২৪ শে মার্চ, ২০০৭ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঠক, আসলে মিসিসিপি নদীর মাঝাখানে জ্যাকসন্স আইল্যান্ড সত্যিই আছে, সত্যি ওখানে একটা বাদুরভর্তি গুহা ছিল স্যামের ছোটবেলায় । মার্ক টোয়েনের ছোটবেলায় দ্বীপটার মালিক ই. ডি. ম্যাকডোয়েল নামে একজন একটু পাগলাটে ডাক্তার । সেইন্ট লুইতে একটা মেডিক্যাল কলেজ চালাতেন ড. ম্যাকডোয়েল । ছোটবেলায় সত্যিই বন্ধুদের সাথে গিয়ে ওই দ্বীপে বেশ কয়েকদিন গা ঢাকা দিবে থাকতেন স্যাম আর তার বন্ধুরা । এতো লম্বা সময় লুকিয়ে থাকত ছেলেরা যে বাড়ির লোকেরা ভাবতো বুঝি নদীতে ডুবে মরেছে পাজীগুলো ।

সে যাহোক, টম সয়্যার বইটা একটু বিশ্লেষন করলেই দেখা যাবে নিজের আর বন্ধুদের কথাই বলেছেন মার্ক টোয়েন । ভুমিকাতে তিনি নিজেই লিখেছেন, "এই বইটা মুলতঃ, আমার আর আমার চেনা কয়েকজন ছেলের বালকবেলার কিছু স্মৃতির সমাহার, শুধু নামগুলো পাল্টে দেয়া হয়েছে ।"

আর বইটার উৎসর্গ পত্রে মার্ক টোয়েন নিজেই লিখেছেন,

"Most of the adventures recorded in this really occured, one or two were experiences of my own, rest those of boys who were schoolmates of mine. The Huck Finn is drawn from life;Tom Sawyer also, but not from an individual---he is combination of characteristics three boys whom I know, therefore belongs to the composite architecture of things.

এখন দেখা যাক আসলে কে কী!

টম হচ্ছে স্যাম ক্লিমেন্স কোনো সন্দেহ নেই, তবে আরো কিছু চরিত্রের ছায়া পড়েছে এতে । সিড হচ্ছে স্যামের ছোটভাই হেনরি ক্লিমেন্স (হেনরি একটা দুঃখজনক স্টিমার দুর্ঘটনায় মারা যায় গৃহযুদ্ধের ঠিক আগে ) । পলি খালা আসলে স্যামের মা, জেইন ক্লিমেন্স । বড়বোন পামেলাকেই, টমের বড়বোন "ভাল মেয়ে" মেরির চরিত্রে আরোপ করেছেন টোয়েন ।

বিশেষ প্রিয় বন্ধু উইল বাউয়েন আর জো ব্রিগসের একটা সংমিশ্রন হচ্ছে জো হার্পার । এই দুই বন্ধুই স্যামের মতো মিসিসিপি স্টিমারের পাইলট ও পরে ক্যাপ্টেন হয়েছিল । আর এদের বন্ধু ছিল শহরের বিশিষ্ট মাতাল আর ভবঘুরে উডসান ব্ল্যাংকেনশিপের ছেলে টম ব্ল্যাংকেনশিপ হচ্ছে আমাদের প্রিয় হাকলবেরি ফিনের আসল প্রেরনা!

"ছেলেটা বড়ই ভাগ্যবান, কখনো স্কুলে যেতে হয় নি তাকে ।" অন্যের ফেলে দেয়া কাপড় চোপড়ের ধ্বংসাবশেষ পরে থাকতো ও । শরতে সবার শেষে জুতা পড়া শুরু করতো সে আর বসন্তে সবার আগে জুতা ছেড়ে খালি পায়ে চলতে করত ও । যখন ইচ্ছা মাছ ধরতে যেত, পাইপ টানত, যতরাত খুশি জেগে থাকত । পিপের ভিতরে ঢুকে ঘুম দিত, রাত কাটাত একটা পরিত্যাক্ত চামড়ার কারখানায় একদল শুয়োরের সাথে । মোট কথা যাকে বলে একজন আদর্শ রোমান্টিক চরিত্র! কোনো সন্দেহ নেই সব ছেলেরা হিংসা করত এই অনাথ ঘরছাড়া বালককে ।

ভাবতে পারেন এই ছেলেটা কী পরিনতি হয়েছিল ? হাকলবেরি ফিন নামে গোটা দুনিয়ার লোকতো তাকে চিনেছেই উপরন্তু সে আইন পড়ে পশ্চিমের একটা শহরে "জাস্টিস অভ দ্য পিস" হয়েছিল । হাকলবেরি ফিন আদালতের হাকিম! ভাবতেও কেমন লাগে!!

আর টমের 'লেডিলাভ' বেকি থ্যাচার সে মেয়েটার আসল হচ্ছে লরা হকিন্স! লরা হকিন্সের সাথে পিকনিকে গিয়ে আসলেই একবার সুরঙ্গে হারিয়ে গিয়েছিল টম স্য়্যার থুক্কু স্যাম ক্লিমেন্স । রাস্তার ওপাশেই থাকতো সোনালী চুল মেয়েটা । তার মন জয় করার জন্য ছেলেদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলত । সেকালে একটা রেওয়াজ ছিল ক্লাসরুমে শয়তানী করলে শাস্তি (?) ছেলেদেরকে মেয়েদের দিকটায় বসিয়ে দেয়া । তো স্যামের জন্য তা ছিল শাপে বর, কারন লরার পাশে বসতে পারতো সে । একদম টিনএজ পর্যন্ত স্যাম-লরার প্রেম ছিল, স্যাম যখন স্টিমারের কাজ শেখার জন্য চলে যায় তার আগে পর্যন্ত । শেষ পর্যন্ত তারা অন্য মানুষকে বিয়ে করবে কিন্তু ওদের মধ্যে যোগযোগ থাকবে বহুদিন ।

তবে বাস্তবে ওরা কোনো মোহরের থলে পায়নি! যদিও গুপ্তধনের জন্য খোঁড়াখুঁড়ির কোনো অন্ত ছিল না স্যামের দলবলে । হতে পারে বইটা "হ্যাপি এন্ডিং" দেবার জন্যই গুপ্তধনের আমদানী করেছেন টোয়েন, গুপ্তধন পেলে আর এই বই লেখার খুব একটা দরকার পড়তো না টোয়েনের । আর জাজ থ্যাচারের চরিত্রটা খুব সম্ভব মার্ক টোয়েনের নিজের বাবা জন মার্শাল ক্লিমেন্স থেকেই নেয়া ! জন ক্লিমেন্সও তো হ্যানিবাল (বইতে সেইন্ট পিটার্সবুর্গ) শহরের হাকিম ছিলেন ।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৭ রাত ২:৩৪
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×