মার্ক টোয়েনে ইচ্ছা ছিল আবার হার্টফোর্ডে গিয়ে পুরনো বাড়িটায় ওঠা । কিন্তু সুজির মৃত্য সব পাল্টে দিল । আর এখানে থাকলে আগের মতো লাগবে না বুঝতে পারলেন টোয়েন । শেষবারের মতো ঘরগুলোতে চোখ বুলিয়ে নিউ ইয়র্কে ফিরে গেলেন তাঁরা ।
গ্রীস্মকালে সারানাক হ্রদে, একটা লগ ক্যাবিনে থাকতেন তাঁরা । ক্যাবিনটাকে টোয়েন তাঁর 'গুহা' বলতেন । এখানে বসেই তিনি 'এ ডাবল ব্যারেল্ড ডিটেকটিভ স্টোরি' লিখেছেন ।
নিউ ইয়র্কে না ফিরে হাডসন নদীর উপর রিভারডেলে একটা বাড়ি ভাড়া নিলেন টোয়েন । জায়গাটা ছিল অ্যাপলটন প্লেস । সম্ভব হলে জায়গাটা কিনে নিতেন ক্লিমেন্স, কিন্তু টাকা ছিল না । পরের বছর ইউনিভার্সিটি অভ মিসৌরি থেকে সন্মানসুচক এল এল ডি ডিগ্রি পেলেন তিনি । ডিগ্রি নেয়ার উদ্দেশ্যে সেইন্ট লুইতে রওয়ানা হলেন তিনি ।
পুরনো ওস্তাদ হোরেস বিক্সবির সাথে দেখা হলো । পঁয়তাল্লিশ বছর আগের মতোই কর্মঠ আছেন । তাঁকে দেখে মার্ক টোয়েন বললেন 'আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু আপনি এখনো পঁয়ত্রিশ বছরে আছেন (!)'
পাইলটস অ্যাসোসিয়েশনে হৈ হৈ করে মার্ক টোয়েনকে সংবর্ধনা দেয়া হলো । তারপরে আবার হ্যানিবালের উদ্দেশ্যে ট্রেনে চাপলেন তিনি ।
ছোটবেলার মেয়ে বন্ধু লরা হকিন্সের (বেকি থ্যাচার!) সাথে দেখা হলো । তিনি এখন মিসেস ফ্রেজার ও বিধবা । জনি ব্রিগস ও প্রৌঢ় এখন । জন রোবার্ড আর অন্যান্য ছোটবেলার সঙ্গীদের সাথে গিয়ে হিল স্ট্রিটের বাড়িতে গেলেন । দরজার সামনে ফটোগ্রাফাররা ভীড় জমিয়েছিল ।
'বাড়িটা খুব ছোট মনে হচ্ছে আমার কাছে । কিন্তু একজন বাচ্চাছেলের কাছে সবকিছুই বড় বড় ঠেকে । আজ থেকে দশ বছর পরে যদি ফিরে আসি তাহলে দেখবো বাড়িটা পাখির বাসা হয়ে গেছে !'
জনি ব্রিগসকে নিয়ে লাভার্স লিপ আর হলিডে হিল ঘুরে বেড়ালেন । 'হাকলবেরি ফিন' মানে টম ব্ল্যাংকেনশিপের সাথে দেখা হলো না । জাজ ব্ল্যাংকেনশিপ আসতে পারেননি । তাঁরা দুজন মানত 'টম সয়্যার' আর 'জো হার্পার' মিসিসিপি নদীর কুলুকুলু স্রোতের দিকে তাকিয়ে রইলেন । পঞ্চাশ বছরেরও বেশী সময় কেটে গেছে তাঁদের সেই সোনালী বন্ধুত্বময় শৈশবের পর!
এরপরে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা । স্টেশনে ফুল হাতে মানুষের ঢল নেমেছে । প্ল্যাটফর্মে দু'চার কথা বলার চেষ্টা করলেন কিন্তু মানুষের হট্টগোলে কেউ কিছু শুনতে পেল না । তারপরে আবারো সেইন্ট লুই । সেইন্ট লুই হার্বারের নতুন নামকরণ অনুষ্ঠানে যোগ দিতে । আগে এর নাম ছিল শুধু 'সেইন্ট লুই,' এবার বন্দরের নতুন নাম হলো 'মার্ক টোয়েন হার্বার' (!)
রিভারডেলের বাড়িতে জীবনটা খুব চমৎকারভাবে শুরু হলেও মেঘ ঘনিয়ে এল সেখানে । লিভি অসুস্থ হয়ে পড়লেন এবং চলাফেরা প্রায় বন্ধ হয়ে ঘরে বন্দী হলেন তিনি । বাড়ির প্রাণকেন্দ্র যে অলিভিয়া ক্লিমেন্স ছিলেন তাতে কোনো সন্দেহ নেই । ডায়েরিতে লিখলেন,শীতের সময় খানিকটা সুস্থ হয়ে উঠলেন লিভি । কিন্তু সে অল্প সময়ের জন্য ।
"Our dear prisoner is where she is through overwork--day and night devotion to the children and me. We did not know how to value it. We know now."
তেত্রিশতম বিবাহবার্ষিকীর দিন ২রা ফেব্রুয়ারী, ১৯০৩ সালে লিভির ঘরে পাঁচ মিনিট কাটানোর অনুমতি পেলেন টোয়েন । দশ বছর আগে ফ্লোরেন্স শহরে থাকার কথা বললেন লিভি । তিনি বললেন আবার ফ্লোরেন্স যেতে পারলে ভাল হয়ে উঠবেন তিনি । ডাক্তারদের অনুমতি পাওয়া গেল । জুনের দিকে তিনি কোয়্যারি ফার্মে যাবার মতো এতোটা সু্স্থ হয়ে উঠলেন ।
আলোচিত ব্লগ
প্রতিদ্বন্দ্বী

গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন
জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক্যুয়াল!!!

বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন
পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।
প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন
কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন
সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।