এলমিরাতেই মার্ক টোয়েন তাঁর অষ্টভুজ আকৃতির স্টাডিতে তাঁর একটা গল্প লিখলেন 'এ ডগস টেল ।' ঊনত্রিশ বছর আগে টম সয়্যার লিখেছিলেন তিনি এ ঘরে । এ ঘরে এটাই হবে তাঁর শেষ গল্প ।
মার্ক টোয়েন বুঝতে পারছিলেন, এবার ইউরোপে গেলে হয়তো পুরো জীবনের জন্যই যেতে হবে । অক্টোবরের শুরুতে ডায়েরিতে লিখলেন, 'আজ সুজির কবরে ফুল দিলাম, সম্ভবত শেষবারের মতো ।'
অক্টোবরের ২৪ তারিখে জাহাজে উঠলেন । নেপলস আর জেনোয়া হয়ে ফ্লোরেন্সের কাছে ভিলা রিয়ালে দে কোয়ার্তো তে উঠলেন তাঁরা ।
বাড়িটা দেখতে খুব বিষন্ন দেখতে ছিল, পুরনো বিবর্ণ দেয়াল, জঙ্গল হয়ে ওঠা সাইপ্রেস, আঙ্গুরের বাগান । আবহাওয়াও ছিল বৃষ্টিভেজা মনখারাপ করা । পরের বছর মে মাসের দিকে আরেকটু আলো হাওয়া আসে এমন বাড়ি দেখতে বের হলেন ।
জুনের পাঁচ তারিখে জিনকে নিয়ে একটা বাড়ি পছন্দ করে ফেললেন । বাড়িটা ভারী সুন্দর, বাড়িতে ফিরে এই ভাল খবরটা দিলেন লিভিকে । লিভির শরীর কয়েকদিনে বেশ উন্নতি হয়েছিল । রোদ পোহানোর জন্য মাঝে মাঝ টেরেসে বসতেন তিনি । ডিনারের পর অনকখন গল্প করলেন তাঁরা । তারপরে মার্ক টোয়েন পিয়ানোতে বসলেন ।
মার্ক টোয়েন কৃষ্ণাঙ্গদের কাছে শেখা আধ্যাত্ব সংগীত 'সুইং লো সুইট চ্যারিয়ট' বাজাচ্ছিলেন । অন্য ঘর থেকে লিভি সেটা শুনতে পেয়ে পরিচারিকা ক্যাটি লিয়ারিকে বললেন 'তিনি আমাকে বিদায় সংগীত শোনাচ্ছেন ।'
বাজনা শেষ হলো, লিভি নিজেকে তুলে ধরতে ডাকলেন লিয়ারিকে । । পিয়ানো থেকে উঠে লিভির ঘরের সামনে জটলা দেখে ঘরে ঢুকলেন মার্ক টোয়েন । লিভি মারা গেছেন ।
"At a quarter-past nine this evening she that was the life of my life passed to the relief and the peace of death, after twenty-two months of unjust and unearned suffering. I first saw her thirty-seven years ago, and now I have looked upon her face for the last time....I was full of remorse for things done and said in these thirty-four years of married life that have hurt Livy's heart."
মার্ক টোয়েনের আর ইউরোপে থাকা হলো না । লিভির কফিন নিয়ে আবার এলমিরাতে ফিরে এলেন তিনি । ছোট্ট ল্যাংডন আর সুজির পাশে কবর দেয়া হলো তাঁকে ।
আলোচিত ব্লগ
প্রতিদ্বন্দ্বী

গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন
জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক্যুয়াল!!!

বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন
পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।
প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন
কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন
সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।