নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে চুয়াডাঙ্গা আলুকদিয়া আনসার ক্যাম্পপাড়ার রাজু। স্ত্রী নাজনীনকে নিজগৃহে ফেরাতে না পেরে গত পরশু সোমবার বিকেলে রাজু ঘরের মধ্যে নিজের শরীরে আগুন দেয়। তার শরীরের ৮০ ভাগই ঝলসে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো।
স্থানীয়রা বলেছেন, চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া আনসার ক্যাম্পপাড়ার নজরুল ইসলাম নজুর ছেলে রাজু। সে তার পিতার ভিটেতে একাই বসবাস করে আসছিলো। নজুর মৃত্যুর পর রাজুর মা মনিরামপুরের টোকনের সাথে বিয়ে করে সংসার পেতেছেন। রাজুর বিয়ের বয়স না হলেও মাস চারেক আগে সে দামুড়হুদার ইব্রামিহপুর গ্রামের নূরউদ্দীন নান্নুর মেয়ে স্কুলছাত্রী নাজনীনের সাথে বিয়ে করে। বিয়ের পর রাজু তার স্ত্রীকে নিয়ে একাকীত্ত কাটানোর পাশাপাশি সুন্দর দাম্পত্যের স্বপ্ন দেখতে থাকে। গত শনিবার নাজনীনকে তার বড় বোন নিয়ে যায় বাপের বাড়ি। ভ্যানচালক রাজুও যায় নাজনীনের পিতার বাড়ি। সেখানে দুদিন খানেকটা অপদস্থ হয়ে গতপরশু সোমবার বাড়ি ফেরে। বিকেলে ঘরের মধ্যে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীরা জানার পর ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। দরিদ্র। কে করবে খরচ? কে নেবে তাকে ঢাকায়। স্থানীয় কয়েকজনের বিশেষ আর্থিক সহযোগিতায় পরশু রাতেই তাকে তার মাসহ সৎ পিতা নেন ঢাকায়। গতকাল দুপুর পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী, রাজুর অবস্থা ছিলো আশঙ্কাজনক। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো। বিকেলের পর থেকে তার মায়ের মোবাইলফোন বন্ধ থাকায় শেষ খবরটি অবশ্য নেয়া সম্ভব হয়নি।
প্রতিবেশীরা জানিয়েছেন, রাজুর বিয়ের সময় তার বয়স ২২ বছর বলে দাবি করা হলেও প্রকৃত বয়স কুড়ি পূর্ণ হয়নি। আর সে যার সাথে বিয়ে করেছে সে ৮ম শ্রেণির ছাত্রী। অপ্রাপ্ত বয়সে বিয়ে করলেও অনেকেই রাজুর দশা দেখে তেমন বাধা দেয়নি। কারণ সে তার পিতার ভিটেই একাকি থাকতো। কখনো রাজমিস্ত্রির জোগালে, কখন ভ্যান চালিয়ে রোজগার করতো। বিয়ে করে স্ত্রী নিয়ে সংসার পাততে চেয়েছিলো। কিন্তু স্ত্রী নাজনীন খুবই ছোট। জীবন সম্পর্কেই যার ধারণা হয়নি, সে সংসারের বুঝবে কী? তাইতো সে তার স্বামী-সংসার ভালো লাগেনি। মানিয়ে নিতে না পারার কারণেই সংসার করবে না বলে জানিয়ে দেয়। আর সেই কষ্টেই রাজু নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মঘাতি হয়ে ওঠে।
অপ্রাপ্ত বয়সে বিয়ে : সংসারে স্ত্রীর আপত্তি : স্বামীর আত্মহত্যার অপচেষ্টা : নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।