রেল স্টেশনের একদা চা বিক্রেতার পরনে উঠল প্রায় দশ লক্ষ টাকার স্যুট৷ নরেদ্র দামোদর মোদীকে প্রথম জীবনে রেল স্টেশনে চা ফেরি করতে হত৷ আবার এই মানুষটি এখন ভারতের প্রধানমন্ত্রী৷ তাঁর জীবনের এমন উত্থান এবার প্রতিফলিত হচ্ছে নমোর পোষাকে৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে চায়ের আসরে এই স্যুটই পরেছিলেন মোদী বলে সূ্ত্রের খবর। ভারতের প্রধানমন্ত্রীর অমন দামি পোষাক ব্যবহারের জন্য পশ্চিমি সংবাদ মাধ্যমেও উঠে এসেছে তাঁর স্যুট প্রসঙ্গ৷
মোদীর ব্যক্তিগত ওই স্যুটের দাম দশ হাজার পাউন্ড, যা ভারতীয় মুদ্রার রূপান্তর করলে হবে ৯লক্ষ ২৭ হাজার ৫০০টাকা। এই বিশেষ স্যুটের কাপড়টির উপর সোনার সুতো দিয়ে বোনা হয়েছে মোদীর নাম, যা লন্ডনের সংস্থা হল্যান্ড অ্যান্ড শেরি থেকে আনা হয়েছে। সূত্রের খবর অমন স্যুটের কাপড়েরই দাম শুধুমাত্র দাম ২লক্ষ ৩১ হাজার ৮৭৫ থেকে ২লক্ষ ৭৮ হাজার ২৫০ টাকার মধ্যে।এরপর স্যুটটি সেলাই করার জন্যে হল্যান্ড অ্যান্ড শেরি টম জেমস-এর কাছে পাঠানো হয়েছিল। সেলাইয়ের পর স্যুটের আনুমানিক মূল্য দাঁড়ায় ৯লক্ষ ২৭হাজার ৫০০টাকা।মোদী যে তাঁদের ক্রেতা সে বিষয়ে লন্ডনের সংস্থা হল্যান্ড অ্যান্ড শেরি এবং দর্জি টম জেমস দুজনের কেউই কিছু বলেননি। তবে যদি হল্যান্ড অ্যান্ড শেরি থেকে এই স্যুটের কাপড় কেনা হয়, এবং টম জেমস থেকে মোদীর স্যুটের স্টাইলে সেলাই করা হয়, তাহলে সেই স্যুটের ওই দামই পড়বে, বলে জানানো হয়েছে সংস্থা ও দর্জির তরফে।
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।