ঝিনাইদহে বাসে পুলিশের তল্লাশি অভিযান : ভারতীয় থ্রিপিস ও শাড়িসহ দুজন আটক
১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬ বস্তা ভারতীয় থ্রিপিস ও শাড়িসহ দুজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় বাস টার্মিনাল থেকে এ থ্রিপিস ও শাড়ি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা দর্শনার সেলিম হোসেনের ছেলে বিদ্যুত হোসেন (২৫) ও ইমারত হোসেনের ছেলে আকাশ হোসেন (২৬)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, বিপুল পরিমাণ ভারতীয় কাপড় যাত্রীবাহী বাসযোগে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বাস টার্মিনালে অবস্থান নেয়। সে সময়ে দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জে-লাইন পরিবহন তল্লাশি চালিয়ে ৬ বস্তা ভারতীয় শাড়ি ও থ্রিপিস উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করে পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে ১৬২টি থ্রিপিস ও ২৫ পিস উন্নতমানের শাড়ি রয়েছে। বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।

সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন