somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীকে বোকা বানাতে গিয়ে বেকায়দায় জিনের বাদশা ..

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেহেরপুর গাংনীতে সোনার পুতুল দেয়ার লোভে প্রতারণা

জিনের বাদশা সেজে ধোকা দিয়ে টাকা হাতিয়ে নিলেও এবার গ্যাঁড়াকলে পড়েছে ফজলু মিয়া নামের একজন। মেহেরপুর গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামের এক নারীকে সোনার পুতুল দিয়ে টাকা নেয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার দুপুরে গাংনী হাসপাতাল বাজারে ওই নারীর বিচক্ষণতায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ফজলু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কমলনারায়নপুর গ্রামের মৃত জলিল ওরফে জুলুর ছেলে।

পুলিশ জানান, এ উপজেলার রুয়েরকান্দি গ্রামের মৃত মুনছুর আলীর মেয়ে লিপি খাতুনের মোবাইলে জিনের বাদশা সেজে টাকা দাবি করে ফজলুসহ প্রতারক চক্রের সদস্যরা। ধর্মের দোহায় দিয়ে তাকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু কোনভাবেই কিছু হচ্ছিলো না। শেষ পর্যন্ত পবিত্র কোরআন শরিফ কেনার কথা বলে ১ হাজার ৫০ টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করে ওই জিনের বাদশা। পরবর্তীতে আবারো টাকা হাতিয়ে নিতে বিভিন্ন জিনিসের প্রলোভন দেখায়। সোনার একটি অলৌকিক পুতুল পেতে ১৬ হাজার ৭২১ টাকা ছদকা পরিশোধ করার নির্দেশ দেয় সেই জিনের বাদশা। অমান্য করলে সংসারে বড় ধরণের অমঙ্গল হবে বলে হুশিয়ারী করেন তিনি।

এদিকে জিনের বাদশার কথা কোনোভাবেই বিশ্বাস করেননি লিপি খাতুন। বুদ্ধিমতি এই নারী জিনের বাদশাকেই ধরার ছক তৈরি করেন। এ কারণে তিনি শুধু অভিনয় করে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত টাকার বিনিময়ে সোনার পুতুল নিতে সম্মত হন লিপি। জিনের বাদশার নির্দেশমত গতকাল দুপুরে গাংনী হাসপাতালে অবস্থান করেন লিপি। তার আশেপাশে ছিলেন আত্মীয় স্বজনরা। মোবাইলফোনে দেয়া নির্দেশনা মতো জিনের বাদশার তিনজন লোক পুতুল নিয়ে সেখানে পৌঁছায়। লিপির কাছে এসে পুতুল দিয়ে টাকা নেয়ার সময় লিপি ও তার স্বজনরা তাকে আটক করেন। এ সময় পালিয়ে যায় ফজলুর সহযোগী সাজু ও মিনহাজুল। দুজনেরই বাড়ি ফজলুর এলাকায়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় ওই নারী বাদি হয়ে ফজলু ও তার কয়েকজন সহযোগীর নামে গাংনী থানায় একটি প্রতারণার মামলা দায়ের করছেন। আজ ফজলুকে আদালতে সোপর্দ করা হবে। পালিয়ে যাওয়া দুই সহযোগিকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

http://www.mathabhanga.com/

সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×