সেদিনও ছিলো আজো রয়ে গেছে…..
১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হালকা গোলাপি রঙের মাকড়সার জাল। স্বাদে মিষ্টি। নাম হাওয়াই মিঠাই। আসলেও তাই। মুখে মিষ্টি স্বাদের আঁচড় দিয়ে মুহূর্তেই নিঃশেষ। খাওয়ার চেয়ে এর দেখার আকর্ষণই বেশি। অবশ্য সময়ের সঙ্গে এর আকারের পরিবর্তন হয়েছে, শহর এলাকায় যেগুলো বিক্রি হয় তা আকারে বেশ বড়। পলিথিনে মোড়ানো বিশেষ এই মিষ্টির কাঠিতে ধরার ব্যবস্থাও আছে।
গ্রামের পথে বিশেষ করে ধান কাটার মওসুমে দেখা মিলে হাওয়াই মিঠাই বিক্রেতা দলের। ফেরি করে, টিং টিং ঘণ্টা বাজিয়ে শিশু-কিশোরদের দৃষ্টি কাড়ে তারা। হুমড়ি খেয়ে পড়ে তাদের ঘিরে শিশু কিশোরের দল।
ছোট্ট একটি টিনের ঘরে ব্যস্ত সবাই হাওয়াই মিঠাই বানাতে। সবার হাত চলছে সমানে। অবসর নেই কারও। কেউ ঘোরাচ্ছেন হাওয়াই মেশিনের চাকা, কেউ প্যাকেট করছেন, কেউ মেশিন থেকে নামানো মিঠাইকে গোলাকৃতির রূপ দিচ্ছেন। এরপর পলিথিনে প্যাক করে সাজিয়ে ভরে রাখছেন কাচের বাক্সে।
কারিগররা জানান, তৈরি করা হাওয়াই মিঠাই নিয়ে দিনে বেরিয়ে পড়েন গ্রামের পথে। সন্ধ্যায় ফিরে রাতের খাওয়া-ধাওয়া শেষে আবার বসে পড়েন মিঠাই বানাতে।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন