নব যাত্রা
১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষ যাকে দুঃখ বলে জানে তা যেমন আমার কাছে দুঃখের , আর আমার নিজস্ব সম্পূর্ণ স্বতন্ত্র সৃষ্ট কিছু দুঃখ সেও আমার জন্য দুঃখের-অপরিমিত। তাই জানা-অজানা দু’রূপ দুঃখের পরিধি বিশালাকার মহাসমুদ্র সম হবেনা কেন! তবুও তাকে আমি লালন করতে জানি বা জানতাম। আমারই চঞ্চলতায় এই দুঃখ রূপ বারিধি কেন্দ্রীভূত হয় মুহূর্তে, হয় ভাটায় স্তিমিত আর এতটাই স্বচ্ছ যে তাতে অনেকেরই প্রতিকৃতি অবলোকন করতে পারা যায়-কেও তখন বুঝতেই পারেনা কি সীমাহীন কষ্টের রহস্য লুকায়িত রয়েছে এই অলিখিত জলাধারে। অথচ আমার স্থিরতায়, আমার নিশ্চুপতায় এই অকূল পাথারে নেমে আসে প্রচন্ড জোয়ার-সে জোয়ারের অসহ টানে তান্ডব নৃত্যে নাচতে থাকে আমার এ দুঃখ পারাবার, আমি না পারি তার অসহনীয় যন্ত্রণা ভোগ করতে, না পারি স্তব্ধ সময়কে পার করতে। তাই তার উন্মাদনায়, তার কল্লোলে তীর ভাঙ্গতে থাকে আমার জীবন তটে।উচ্ছ্বোলিত এই সাগরের সৃষ্ট গর্জনকে শান্ত করতে আমাকে হতে হয় অশান্ত-সৃজন করতে হয় বেঁচে থাকার ভিন্ন কিছু সূত্র-করতে হয় নিজেকে বেগময়-চলমান। আজ আমার চলছে সে নিশ্চুপতার কাল, স্তব্ধতার বেলা।
নিজেকে, নিজের অস্তীত্ত্বকে টিকিয়ে রাখতেই আমার এই ছুটে চলা, নব উন্মাদনায় তাই পুনঃ যাত্রা শুরুর চেষ্টা করলাম-সফলতা বা বিফলতা যাই ঘটুক, সময়কে পার করতে আমার এই চলা, চলতে হবে বলে...........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন