somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাজী সাহেব ও ইবলিশ!!!

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে সময় প্লেন ছিল না। পায়ে হেঁটে, ঘোড়া বা উটে চড়ে বা জাহাজে চড়ে মানুষজন হজ্বে যেতেন। এক লোক অনেক চেষ্টায় হজ্বে যাওয়ার ব্যবস্থা করলেন। নির্ধারিত দিন পরিবারের কাছে বিদায় নিয়ে জাহাজে উঠলেন। এমনসময় জানতে পারলেন জাহাজ আরও আধাঘন্টা পরে ছাড়বে। এমন সময় তাঁর মনে হল পরিবারের সাথে আরেকটু কথা বলে আসি। তিনি পরিবারের কাছে বিদায় নিয়ে যখন আবার জেটিতে পৌঁছালেন ততক্ষণে জাহাজ ছেড়ে দিয়েছে। তাঁর দুঃখ আর আফসোসের আর সীমা রইলনা। তিনি মাটিতে লুটিয়ে পড়ে হাত ছুঁড়তে ছুঁড়তে কাঁদতে লাগলেন। এমন সময় এক লোক তাঁর কাছে এসে জানতে চাইল আপনার কি হয়েছে? তখন হাজি সাহেব বললেন ঐ জাহাজে করে আমার হজ্বে যাওয়ার কথা ছিল। কিন্তু আমি কিছুটা দেরি করে ফেলায় জাহাজ ছেড়ে দিয়েছে। আমি হজ্বে যেতে পারলাম না। তখন প্রশ্নকারী বলল আমি যদি আপনার হজ্বের ব্যবস্থা করে দেই আপনি খুশি হবেন? হাজী সাহেব বললেন আপনি কি করে আমার হজ্বে যাওয়ার ব্যবস্থা করবেন? প্রশ্নকারী লোকটি বলল আপনি আমার পিঠে চড়ে চোখ বন্ধ করে কাঁধে ধরে বসেন। হাজী সাহেব তাই করলেন। কিছুক্ষন পর প্রশ্নকারী বলল এবার চোখ খোলেন। হাজী সাহেব বিষ্ময়ে হতবাক হয়ে দেখলেন তিনি হারাম শরীফের সামনে দাঁড়িয়ে আছেন। হাজী সাহেব বলে উঠলেন হুজুর আপনি নিশ্চয় অনেক বড় কামেল মানুষ! আপনি আমার এত বড় উপকার করলেন! দয়া করে আমার সাথে একবার উমরা করেন। তখন প্রশ্নকারী ব্যক্তি বলল আমি আপনার কোন উপকারই করিনি, বরঞ্চ অনেক বড় ক্ষতি করেছি! আমি কখনো কারো উপকার করি না। আর এই ঘরেও আমি ঢুকিনা এবং উমরাও আমি করি না। আমিই ইবলিশ শয়তান! তখন হাজী সাহেব জানতে চাইলেন আপনি আমার ক্ষতি কিভাবে করলেন? ইবলিশ জবাব দিল। আপনি যখন জাহাজে উঠলেন তখন আমিই আপনাকে ওসওয়াসা দিয়েছিলাম যে আপনি পরিবারের সাথে আরেকবার দেখা করেন যাতে জাহজ মিস করে আপনি হজ্ব করতে না পারেন! কিন্তু যখন আপনি মাটিতে হাত ছুঁড়ে কাঁদছিলেন তখন আল্লাহ্‌’তালা আপনার প্রতিটা হাত ছুঁড়ার বদলে একটি করে মকবুল হজের সওয়াব দিচ্ছিলেন! এতে আমি হতভম্ব হয়ে পড়ি এবং যারপরনাই দুঃখিত হই এবং এই সওয়াব থেকে বঞ্চিত করার জন্য আপনাকে হেরেম শরীফে পৌঁছে দেই। এখন আপনি হজ্ব করলে সেটা কবুল হতেও পারে নাও হতে পারে। আর যদি কবুল হয়েও যায় আপনি এক হজ্বের চেয়ে বেশী হজ্বের সওয়াব আর পাবেন না। এই বলে শয়তান অদৃশ্য হয়ে গেল।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×