ঘুম আসেনা
ঘুমের বদলে অন্য কিছু আসে
প্রিয় সেই মুখ নির্ঘুম বাতায়নে চাঁদ হয়ে নেমে আসে...
ঘুম আসেনা
ঘুমের বদলে স্মৃতি এসে জমা হয় নিষ্পলক চোখে
তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা কোন এক মানবী
দুরগামী বাস আসবে বলে...
কিংবা বাসে চেপে কেউ আসবে বলে..
ঘুম আসেনা
অব্ধকারে জাগ্রত চোখ মিশে থাকে পুরোনো ক্যানভাসে
মেঠোপথ - ভ্যানগাড়ি- দুজনে পাশাপাশি বসে...
সুখময় গৌধূলী বয়ে গেছে ফিসফিস কথা আর তৃপ্তির নিশ্বাসে
ঘুম আসেনা
ঘুমের বদলে স্মৃতি ফিরে আসে বন্ধু
চুল আর ঘামের গন্ধ মাতাল সেই রাত...
জীবনের একটি মাত্র ভালবাসার রাত..
(তুমি ভাল থেকো। অনেক ভালবাসি তোরে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




