somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাপ করব ভালো কথা, স্বীকার করার সাহস যাতে থাকে...

২৫ শে মে, ২০১৪ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা বিষয় নিয়ে খুবই মজায় আছি। বুয়েট এ লেভেল টু তে ইংলিশ ল্যাব এ প্রেজেন্টেশন দিতে হয়। আমার টপিক খুবই লেইম ছিল।
'Leak out of Question Paper'.

ঐ প্রেজেন্টেশনের জন্য তখনকার সময়ের বড় বড় প্রশ্নপত্র ফাসের ঘটনা কিঞ্চিৎ গবেষণা করতে হইসে। ফাসের মনস্তাত্ত্বিক- সামাজিক- অর্থনৈতিক- নৈতিক আরও নানা দিক নিয়া নানা কিছু পড়তে হইসে। এগুলা না পড়েও বলা যায়- সরকার যদি খুব বিশেষ কোন ব্যাবস্থা না নেয়.. এই অবস্থার অবনতি ঘটতেই থাকবে। প্রতিবছর। সিউর।

এইদিকে কতিপয় '১৪ ব্যাচের পোলাপান এর তরপাতরপি দেখে হাসব নাকি কাঁদব তাও বুঝি না।

আমি খালি ভাবি, রেজাল্ট এর দিন এরা আনন্দে কত খানি লাফ দিতে পারবে? আমরা লাফ দিয়ে যত খানি উঠতে পারতাম... ওরা কি ততখানিই পারবে?
নাকি মাটি নিচ থেকে ওদের টেনে ধরে রাখবে...

আরেকটা কটু ব্যাপার হল কেউ কেউ এটাকে উপযুক্ত কাজ মনে করছে।
একটা মানুষ যদি ভালো- মন্দের ফারাকটা বুঝতে না পারে বা বুঝেও মন্দকে ডিফেন্ড করে এইটা তো মানবিকতার সবচেয়ে বড় পরাজয়।

সবাই অপরাধ কম বেশী করি। করার পর সেটাকে জাস্টিফাই করে নিজেকে বুঝ দেয়ার চেষ্টা করি।
যেমন,কেউ একবার বাস ভাড়া ৩ টাকা কম দিয়েছে। এরপর সেটাকে জাস্টিফাই করছে এভাবে যে, অর্ধেক রাস্তা দাড়ায় আসছি ভাড়া একটু কম দেয়াই যায়!
ঘুষ যে খায়, সে ভাবে আমি যেই সার্ভিস দেই সরকার আমাকে সেই অনুযায়ী বেতন দেয় না, ঘুষ তো একটু খাওয়াই যায়!
সে নিজেও জানে কাজটা ঠিক না। কিন্তু নিজেকে বুঝ দেয়ার কি অদ্ভুত চেষ্টা।

খারাপ কাজ করার চেয়েও বড় চ্যালেঞ্জ সম্ভবত 'নীতি'টাকে শুদ্ধ রাখা। অন্তত নিজের মধ্যে একটা বোধ কাজ করবে যে, আমি আমার নীতির বাইরে কাজ করেছি। ফলে সাময়িক লোভ বা সুযোগ সামলাতে না পেরে করে ফেলা অপরাধটার জন্য একটা হালকা - ভারী যেমনই হোক পাপবোধ বা অনুশোচনা থাকবে। সেটা সময়ের সাথে বয়স বাড়ার সাথে সাথে হয়ত ভিতরে আত্মস্থ হবে এবং সেই অপরাধ আবার করার প্রবনতা কমবে।
কিন্তু নিজের নীতিটাকে নিজেই একবার বাকায় ফেললে এবং নিয়মিত সেটার প্র্যাকটিস করতে থাকলে ঐ মানুষের আর কখনো ভালো হওয়ার সুযোগটা থাকে না।

আবার অনেকেই সুন্দর করে মিন মিন করে দোষটাকে বৈধতা দেয়ার চেষ্টা করে। এই সময় এদেরকে দেখলে মানুষের অসহায়ত্বের জায়গাটা বুঝা যায়। দোষ করেছে সেটা নিজের কাছে নিজে স্বীকার করতেও বিব্রত বোধ করছে!

মানুষ অন্যের বেলায় খুব ভালো বিচারক আর নিজের বেলায় খুব ভালো উকিল। নিজের বেলায় আরেকটু ভালো বিচারক হলে জীবন আরেকটু সুন্দর হবে বোধ হয়।

কেউ কেউ এখন আর মিন মিন না করে গর্জন করছে!

সব কিছুর শেষে, কয়েকজনকে চিনি, প্রশ্ন দেখছে না। এদের একটা সাধুবাদ দেয়াটা আসে। থ্যাংকস। :)
আর এখন এটলিস্ট যারা এটাকে অপরাধ মনে করছ তাদেরকেও থ্যাঙ্কস। :)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×