somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বাবুই বাবু
সৃষ্টির সেরা প্রাণী আমি তবে নামে মাত্র, কর্ম এখন সম্পূর্ন রুপে প্রমান করে না। লেভেল লো, ডে বাই ডে আপডেটের প্রয়াসে আছি। দেখতে, বলতে, শুনতে, করতে চাই সেরা। তারপর সেরাদের সেরা। আমি ছাত্র, প্রকৃতি আমার শিক্ষক।

কিছু কাপুরুষের দৃষ্টিভঙ্গি

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যা আমি ব্রা পরি এবং তা দেখা যায়… তাতে কী?

কেন? কেন এই কাজটা করতে হবে আপনার? কেন
আমার বুকের দিকে তাকিয়ে থাকতে হবে? কেন
বাসে ওঠার পর লোলুপ দৃষ্টি ঘুরে বেড়াবে
আমার শরীরে? কেন আমি বসে পড়ার পর
কাপড়ের ফাঁক দিয়ে আমার শরীর দেখার
চেষ্টা করা হবে?
কে দিয়েছে আপনাদের এই অধিকার? কোন
অধিকারে ভিড় বাসে আপনি আমার শরীরে
হাত দেবেন? কেন ইচ্ছে করে আমার শরীরের
ওপর ঢলে পড়বেন? কেন পা ক্রস করে বসলে
আমার পায়ের দিকে লোভাতুর দৃষ্টি চলে যায়
সাথে সাথে?
আমি কি শুধুই এক মাংসপিণ্ড?
আপনার কি মনে হয়? আমার কেমন লাগে, যখন
রাতে বাড়ি ফেরার সময়ে বারবার ভয়ে পেছনে
ফিরে তাকাতে হয় আমাকে কারণ আপনি
একদৃষ্টিতে তাকিয়ে আছেন আমার ঘাড়ের
দিকে?
ভেবে দেখুন আমার কেমন লাগে, যখন আমার
ফোনের ব্যাটারি ডেড হয়ে যায় রাস্তার
মাঝে?
যখন আমি রাত্রে বাড়ি ফিরবো বলে আমার
পরিবার-পরিজনের মুখে পড়ে শঙ্কার ছায়া?
যখন আমি নির্ঘুম চোখে বাসে বসে, ভাবছি কখন
না আপনার কালো হাত আমার পোশাক ছিঁড়ে
নিয়ে যায়।
আমি কি পোশাক পরবো, তা ঠিক করে দেবার
আপনি কে?
আমাকে এভাবে ভীত করে তোলার অধিকার কে
দিয়েছে আপনাকে?
আপনি কি করে ভাবেন, আমার পোশাকের
ভেতর থেকে বের হয়ে থাকা ব্রা-স্ট্র্যাপ
দেখে আপনার চোখ যখন চকচক করে ওঠে, তখন
আমার ভালো লাগে? হ্যাঁ আমি ব্রা পরি। হ্যাঁ,
ওটা দেখা যাচ্ছে? তাতে আপনার কি?
ব্যাস, এখন তো বলবেন, আমার পোশাকের জন্যই
আমাকে লাঞ্ছিত হতে হয়। খবরদার ওসব অজুহাত
টানবেন না। আপনি কি ভেবেছেন, আপনি যখন
মধ্যবয়সী শাড়ি পরিহিত মহিলাটির শরীরের
দিকে তাকাচ্ছিলেন, তখন আমরা কেউ খেয়াল
করিনি? যখন স্কুল ড্রেস পরা বাচ্চা মেয়েটার
শরীর খুবলে খাচ্ছিল আপনার চোখ, তা আমরা
কেউ লক্ষ্য করিনি?
ওড়না বা আঁচল একটু সরে গেলেই আপনাদের মুখ
দিয়ে কথার তুবড়ি ছুটতে থাকে, আমাদের দায়ী
করতে তখন একটুও বাধে না আপনাদের।
আপনারা দেখতেই থাকেন, আর আপনাদের মুখে
ফুটে ওঠে লোলুপ হাসি।
হ্যাঁ, আমি একজন নারী, আমি রাত্রে বাইরে
যাই। আমি হয়তো ধূমপান করি অথবা করি না।
আমি হয়তো অ্যালকোহল পান করি অথবা করি
না। কিন্তু তাতেই কি আমি খারাপ হয়ে
গেলাম? তার মানে কি এই যে আপনি এবং
রাস্তার অন্য সব পুরুষের অধিকার আছে আমাকে
লাঞ্ছিত করার?
আপনাকে বলছি, হ্যাঁ আপনি! আপনি নিজের
মেয়েকে বলেন অন্যের নজর থেকে সাবধান
থাকতে, কিন্তু রাস্তায় একটি মেয়েকে দেখলে
তার প্রতি আপনার নজর ঠিকই লোলুইপ হয়ে
ওঠে। হ্যাঁ আপনি, বোনের দিকে কেউ দৃষ্টি
দিলে আপনার মাথায় রক্ত উঠে যায় অথচ
রাস্তার মোড়ে দাঁড়িয়ে আর দশটি মেয়ের
উদ্দেশ্যে সিটি বাজাতে দ্বিধা হয়না আপনার।
এর পরেও বলবেন, আমাদের আরো সাবধান
থাকা উচিত?

আর এভাবেই বাংলাদেশের অসংখ্য নারীকে নানান অহেতুক যন্ত্রণাকর এবং অস্বস্থিকর পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়।

মূল: নিবেদিতা এন. কুমার
অনুলিখন: দেয়াl
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×