somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাগবি খেলার কিছু সাধারণ নিয়ম ও টেকনিক

১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ মুহুর্তে চলছে অষ্ট্রেলিয়া এবং ইতালীর মধ্যকার খেলা neo sport এ সরাসরি। ইতালী ৩ এবং অষ্ট্রেলিয়া ৬ পয়েন্ট ।
রাগবি খেলার বেসিক নিয়ম-কানুন:
একটি দল অপর দলের গোললাইনের সীমানায় বল স্পর্শ করলে দলটি পাঁচ পয়েন্ট পাবে।একে বলা হয় Try.
সামনের দিকে পাস দেয়া যাবে না। পেছনের সতীর্থ খেলোয়াড়কে পাস দিতে হবে।
বলকে হাত দিয়ে ধরে বা কিকের মাধ্যমে সামনে নেয়া যাবে। বল বহনকারী খেলোয়াড়কে ট্যাকল করা যাবে। ট্যাকল অর্থ তাকে বিধিসম্মতভাবে বাধা দেয়া বা মাটিতে ফেলা যাবে। বিধিভঙ্গের কারনে রেফারী স্ক্রাম অথবা পেনাল্টি কিকের নির্দেশ দেন। পেনাল্টি কিকটি গোলবারের মধ্যদিয়ে নিতে সমর্থ হলে কিকার দল তিন পয়েন্ট পাবে।
Try স্কোরের পর দলটি একটি বোনাস কিক পাবে। যেখানে Try স্কোর হয়েছে সে স্থান বরাবর মাঠের ভিতরে যেকোন স্থান থেকে কিকটি নেয়া যাবে। একটি দলে ১৫ জন করে মাঠ খেলোয়াড় থাকে। তবে ১২,১০ ও ৭ এর ভার্সন রয়েছে।আন্তর্জাতিক ম্যাচগুলো ৪০+১০+৪০ মিনিট খেলা হয়ে থাকে।
রাগবি টেকনিক:
রাগবি খেলায় সামনে পাস দেয়া যায় না তাই জায়গা দখলের জন্য প্রতিটি দল কিছু কমন টেকনিক অবলম্বন করে থাকে। এগুলো হলো- রাক, মল, স্ক্রাম।
স্ক্রাম হলো প্রতিটি দলের আটজন করে মোট ষোলজন খেলোয়াড় পরস্পর ঘাড় দিয়ে ঠেলে জায়গা দখলের চেষ্টা।
রাক হলো যখন বল বহনকারী বিপক্ষ দলের খেলোয়াড়দের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে সামনে এগুতে না পেরে বলসহ মাটিতে শুয়ে পড়ে তখন বিপক্ষদলের কোন খেলোয়াড় বলের লাইনটি অতিক্রম করতে পারে না।
মল : রাগবিতে থ্রোয়িংকে বলা হয় লাইন আউট। সাধারণত লাইন আউটের সময় বল বহনকারী মাটিতে না পড়ে দাড়িয়ে দাড়িয়ে সতীর্থদের নিয়ে ঠেলে ঠেলে বিপক্ষের গোল লাইনের দিকে এগিয়ে যাওয়াকে বলা হয় মল।
বিস্তারিত জানা যাবে: irb laws 2011ওয়েব সাইট ভিজিট করলে।
সাধারণ নিয়মগুলো জানা থাকলে খেলাটি আপনার নিকট উপভোগ্য হবে আশা করছি।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×