somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরবানির , গরু, চোর , ,

০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- স্যার, কোরবানির গরু চোর ধরেছি!
- গরু চোর?
- হ স্যার, আসেন বিচার কইরা দেন!
অফিস শেষ করে রাত সাড়ে বারোটায়
বাসায় ঢুকবো।
দেখি গ্যারেজে লোকজন জড়ো হয়ে
বসে আসে। একটা
ছেলেকে রশি দিয়ে বেঁধে রাখা
হয়েছে। আমাকে
দেখামাত্রই বাসার কেয়ারটেকার
এগিয়ে এসে
আমাকে গরু চোর ধরার ঘটনাটি
জানালো। আমি
এগিয়ে গেলাম জটলার কাছে।
বারো কি তেরো বছরের ছেলে।
গায়ে লাল রঙের
পলো শার্ট আর থ্রি কোয়ার্টার
প্যান্ট। আমরা যে
লাল রঙের গরুটা কুড়িল তিনশো ফিট
রাস্তার হাট
থেকে কিনেছি কোরবানির জন্য
সেটার দিকে
তাকিয়ে আছে। চোখ দিয়ে পানি
পড়ছে। হাতে-
পায়ে মার খাওয়ার দাগ দেখা
যাচ্ছে।
ছেলেটির সামনে বসা আমার পাশের
ফ্ল্যাটের
বাসিন্দা আবদুল খালেকের হাতে
লাঠি দেখে
বুঝলাম তিনিই ছেলেটিকে
পিটিয়েছেন। আমাকে
দেখে সবাই এখন শান্ত। কেউ কিছু বলছে
না। ছেলেটি
আমার দিকে তাকিয়ে হাউ মাউ করে
কেদে ফেললো।
বললো- বড়ভাই, আমি চোর না! আমি শুদু
গরু দেখতে
আইছিলাম।
আমি তাকিয়ে আছি ছেলেটির
মায়াবি চোখের
দিকে। ছেলেটি একবার আমার দিকে
তাকায়
আরেকবার গ্যারেজের মধ্যে পিলারের
সঙ্গে বেঁধে
রাখা কোরবানির গরুর দিকে তাকায়।
গরুটিও তার
দিকে তাকিয়ে আছে।
আমি আবদুল খালেক ভাইকে ছেলেটির
বাঁধন খুলে
দিতে বললাম। খালেক ভাই কোনো
কথা না বাড়িয়ে
আমার কথা শুনলেন। ছেলেটির হাত
পায়ের বাঁধন
খুলে দিলেন।
আমি কেয়ারটেকারকে বললাম, ঘটনাটি
খুলে বলেন
তো? কেয়ারটেকার আমাকে বললেন,
আমি যখন এশার
নামাজে যাবো তখন দেখি ছেলেটি
শুধু বাইরে থেকে
উঁকি দিচ্ছে। নামাজ পড়ে এসে পাশের
দোকানে বসে
চা খাচ্ছি! তখন দেখি ছেলেটি পকেট
গেট খুলে
ভেতরে যাচ্ছে। আমি দ্রুত গিয়ে দেখি
গরুর রশি
খুলছে।
কেয়ারটেকার যখন কথাগুলো বলছিলেন
তখন ছেলেটি
বারবার বলছিলো- বড়ভাই, আমি চোর
না! ভাই আমি
চোর না! আমি গরু দেখতে আইছিলাম। আর
জড়ো
হওয়া লোকজনেরা বলতে ছিলো-
তাইলে গরুর রশি
খুলতে গেছিলি ক্যান?
আমি ছেলেটির কাছে গিয়ে বললাম-
তোমার নাম
কি? ছেলেটি মলিন কণ্ঠে বলে- রুবেল।
আমি বলি,
গরুটি কি তোমাদের ছিলো? আমার
কথা শেষ হতে
না হতেই ছেলেটি হাউ মাউ করে
কাদতে কাদতে
ফ্লোর থেকে উঠে দাড়ায়। চোখ মুছতে
মুছতে বলে-
জি বড়ভাই! লালাইটা আমাদেরই
ছিলো!
এতোক্ষণ গরুটা শুয়ে জাবর কাটতে
ছিলো। ছেলেটির
মুখে লালাই নামটা শোনার পর
হাম্বা বলে উঠে
দাড়ায়। ছেলেটিও মমতার টানে
গরুটির কাছে গিয়ে
জড়িয়ে ধরে। ছেলেটি গরুটির শরীরে
হাত বুলায়; গরু
হাম্বা ডাকে! মাথায় হাত বুলায়; গরু
হাম্বা ডাকে!
গলায় হাত বুলায়; গরু হাম্বা ডাকে।
গরুর সঙ্গে ছেলেটির মমতা দেখে আমার
চোখে পানি
চলে আসে। তাকিয়ে দেখি এতোক্ষণ
যিনি লাঠি
দিয়ে ছেলেটিকে পিটিয়েছেন তারও
চোখ ভেজা।
এতোক্ষণ যারা জড়ো হয়ে বসে ছিলো
তারা একে
একে গ্যারেজ থেকে বের হয়ে যায়।
কেয়ারটেকার গেট
বন্ধ করে দেন।
আমি রুবেলকে কাছে ডেকে নিয়ে ওর
মাথায় হাত
বুলায়ে বলি- তোমাদের বাড়ি তো
ধামরাই তাই না?
ও মাথা নেড়ে বলে- হ ভাই। আমি বলি-
তুমি এতদূর
এই বাসায় আসলে কেমনে? ও বলে- আমি গরু
বেঁচতে
আইসা তো আর বাড়িতেই যাই নাই!
আব্বা চইলা
গেছে! বলি- বাড়িতে যাও নাই
কেনো? ও বলে-
বড়ভাই, লালাইরে রাইখা বাড়িতে
যাইবার মন
চাইতেছিলো না!
গেটে কে যেনো নক করছে।
কেয়ারটেকার গিয়ে খুলে
দেয়। দেখি যার কাছ থেকে গরুটি
কিনে আনা
হয়েছিলো তিনি এসে হাজির। রুবেল
দৌড়ে গিয়ে
বলে- আব্বা, চলো লালাইরে নিয়া
যাই!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×