জীবনের মাহেন্দ্র ক্ষণে মোর হৃদয়ের প্রান্ত ছুঁয়ে
প্রাণের সবটুকু ভালবাসা নুয়ে
আমার পল্লি মায়ের মায়ার আঁচল বেয়ে
মরা নদী কালী গঙ্গার ব্যথা বিধুর বুক ধেয়ে,
খালবাজার প্রাঙ্গণে শত প্রাণের মিলন মেলায়
কৃষাণ কৃষাণীর শস্য বিপণন গোধুলী বেলায়
বাংলার প্রাণকেন্দ্র প্রিয় খালবাজার আজো আছে দাঁড়িয়ে
একাবিংশ শতাব্দীর সূচনা লগ্নে মায়ার হাত বাড়িয়ে ।
রাত বিরাতে ভয়ার্ত পথিকের গা ছমছম পথ চলা একাকী
যেন বিশ্বাসের ভালবাসায় তন্বী নয়নে বহ্নি আখীঁ ।
স্রোতসীনি ছলছল খাল, হত দরিদ্র ছোট ছোট গাঁ, ধুধু শ্মশান
লতা গুল্মে ঢাকা এক পায়া মেঠো পথ নদী তটে ধায় সুদূর পান
সহযোগীতার হাতে হাতে, ভালবাসায় একতায় ছোট ছোট মহৎপ্রাণ
ছায়া ঢাকা বন বিথী বালুকাময় ভূমি, সভ্যতার আলোয় পেল প্রাণ ।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



