হিংসা ভরা মন পাখি
ও ভাই !
নিজেরে একবার শুধাই !
হিংসায় ভরা মোর এ মন ,
কেমনে হবে আমার জীবন সাধন ?
এ আবার কেমন মানব জীবন ?
মোর হৃদয়ে সদা বাজে হিংসার বাঁশি
পরের ভাল চাই না আমি,
অন্যের সুখে হই না তো খুশী ।
আমি পারি না করিতে ভাল কাজ
হৃদয় ভরা হিংসা-দোষ আর লাজ
শুধু দিবারাতি আমার ভাবনার বিকাশ,
কেমনে দিব অন্যকে বাঁশ ?
মনে নেই শান্তি, রাতে নেই ঘুম
অন্যের অনিষ্ট্য ভেবে ভেবে কাটে রাত নিঝুম।
হিংসা ভরা খাচায় বন্ধি মন পাখি
কেমনে তোরে শান্তির ভুবনে সুখে রাখি ।
হিংসা দ্বেষে ময়লায় ভরা এ মন
তাই হল না তো কোন কর্ম সাধন
অকাজেই কেটে গেল এ বেলা- অমূল্য জীবন ।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



