প্রেমহীন ভালবাসা
প্রেমহীন ভালবাসা ,সে তো নয় প্রেম প্রণয়
নগদ কিছু পাওয়ার তরে , ক্ষণিকের মিছা অভিনয় ,
লক্ষ্য যদি মহৎ না হয়, সে তো শুধু জীবনের ক্ষয়
এ বড় লজ্জা, শুধু হয় প্রেমের পরাজয় ;
হৃদয় পটে যদি কিছু আঁকা না হয় ,
কালের গর্ভে সেতা, কেমনে অমর রয় !
প্রিয়ার তরে কোথায় প্রাণ ভরা ভালবাসা- প্রেম সাধনা ?
আছে শুধু ভোগের লালসা - অর্থ কাম বাসনা ।
নেই চির আশা, নেই প্রেমের ভাষা
কেমনে পাবে মনের মানুষ - প্রেম ভালবাসা ।
প্রেমের ভুবনে ,হাজারও নকলের ভীড়ে
এ বড় মধুর আঘাত ভালবাসার নীড়ে ।
স্বার্থের পালে, বসন্তের কালে ক্ষণিকের হাওয়া লাগে
জীবন চলার বাঁকে, সে কি আর পাশে থাকে ?
দুঃখের সাগরে ডুবিয়ে তরী, কখন যেন ভাগে
কোন সুদূরে হারিয়ে যায়, মিছা অনুরাগে ।
সে তো শুধু স্বার্থের কাক, স্বপনপ্রিয়া, মন ময়ুরী নয়
যেন রঙ ধুনু, মরিচীকা, মায়াহরিণ, মায়াহীন মরুময় ।
মালেকবাচ্চুআবুধাবী,০৫.১১.২০১২
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




