প্রিয় বহ্নি
তুমি যে কত প্রিয় ! ওগো মোর বহ্নি সোনামণি
ভাষালিপিতে যায় না বলা-স্নেহসিক্ত নয়নমণি ।
তুমি হ্রদয়ছোঁয়া ভালবাসা, মোদের সবটুকু আশা
তব চাঁদ মুখ দর্শনে নয়ন জুড়ায় তৃপ্ত মন খাসা ।
মোর হ্রদয় আকাশে সদা তোমার স্মৃতি ভাস্বর ছবি
মিটিমিটি জ্বলে ধ্রুবতারা- নও শুধু রবি ।
আমার ভূবনে তুমি সোনালী রদ্দুর, ফসলভরা মাঠ
বাসন্তী বাংলায় শিমুল পলাশ এক রাশ ভালবাসা অগাধ ।
তুমি সাত রাজার ধন, অমূল্য মাণিক রতন
তোমার পরশে ধন্য মোরা-ধন্য এ জীবন ।
মোর হ্রদয় আত্নায় সদা রাখি বহ্নিশিখা জ্বালি
আলোর পথের পথিক তুমি-মানবতার দীপালী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



