সাথীহারা সামাদ
১৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাথী হারা সামাদ,
---- মালেক বাচ্চু, ১৫.০৩.২০১৮
উড়ে গেছে পোষা পাখি
ভেঙ্গে গেছে পিঞ্জর,
বেদনায় ভরে গেছে, সখি
ব্যথা বিধুর অন্তর ।
সে কথা রাখিনি সাথী-
ছেড়ে চলে গেছে নিশি রাতি
দূর দেশে, বহুদূর ।
প্রবাসী পতির বিরহ যাতনা,
সহিতে না পারি-
অকালে প্রাণ সখি
তারার দেশে দেয় পাড়ি ।
পরবাসী স্বামীর অন্তর কোণে
ছিল এক সাগর বেদনা
বধুয়ার বিরহ যাতনা
সহিতে না পারে স্বামী
পরবাসে তাই শূন্য হৃদয়ে
হাহাকার করে দিবাযামী ।
একদা যে ধরিল,অন্তরে
ঐখানে তোর দাদীর কবর
ভাগ্যের পরিহাস বুকভাঙ্গা অন্তর
আজি নিজেই সাথীহারা হয়ে
হাহাকার করে ভারাক্রান্ত হৃদয়ে
বলে ওহে বাচাধন !
এইখানে তোর মায়ের কবর ,
অসহায় শিশু বুঝিবে না তার খবর ।
আজি সাথীহারা এক সামাদ
জীবনের সব অংক গরমিল বরবাদ
সংসার সাগরে হয়ে দিশাহারা
ঐ দূর আকাশে খুঁজে শুকতারা ।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন