ফুল বালিকা
১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফুল বালিকা
---- মালেক বাচ্চু
ফুলের মত শুভ্র সুন্দর
এ সকল ফুল বালিকা
পেটের দায়ে রাজপথে
ফুল বেচে জীবন জীবিকা
বেঁচে থাকার সংগ্রামে
পথ চলে বড় একা।
পেটে নেই দুটা ভাত
শীর্ণ বস্ত্র গেঞ্জী গায়
লিখাপড়ার বালাই নাই
কোথা মৌলিক অধিকার
পথ চলা শুরু আবার
সেই জীবন প্রভাত,
নেই মাথা গোঁজার ঠাঁই
পার্কে ফুটপাতে হায়
কেটে যায় দিন রাত।
এই পথ শিশু আবার
কখনও বা হায়েনা পশুর
হয় ধর্ষণ অত্যাচার শিকার।
স্যার, কি সুমধুর ডাক
এ যেন এক বাঁচার হাঁক-
ফুল নিবেন আপা ফুল !!
রজনীগন্ধা, গোলাপ ফুল,
জুই বেলী ফুলের মালা
ভাইকে দিবেন আপা,
ফুল দিয়েই বুঝে তারা
কেমন মানুষের মন ।
বেচে দুটি ফুল মালা
জুটে যদি দুটি পয়সা
খাবার কিনে বাবা মা
ভাই বোনের লাগি,
পরিবারের তরে দরদী
সদা কাজে অনুরাগী।
জীবন বেচে জীবন চলে
ফুলর মত ঝরে অকালে।
এগুলি খোদার সৃষ্টি পথকলি
আছে জীবন-বাঁচার স্বপ্নগুলি
না করি হেলা অমূল্য কুসুমকলি
মানুষ হিসেবে বুকে নিই তুলি।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুন
গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুন