আমার ঘর থাকে এলোমেলো সব সময়
কোথায় কাগজ থাকে কোথায় কলম কোথায় খাতা
খুজে পাই না প্রয়োজনে।
বৃষ্টির দিনে কোনদিন মনে থাকে না
ছাতা নিয়ে বেরোবার কথা।
সাদা শার্টগুলোতে যে কোথা থেকে এত দাগ লেগে যায়
বুঝে পাই না কোনদিন।
ঘর থেকে বেরোবার সময় হাতঘড়ি, চাবি
কোনোটা পাইনা যায়গামত।
ছোট্ট আয়নার পাশে বইয়ের স্তুপের মধ্যে
তারাহুড়োয় কোনদিন খুজে পাইনা চিরুনী,
তাই চুলকে বাধ্য হয়েই দিতে হয়েছে স্বাধীনতা।
ঘরের কোণগুলোতে মাকড়শারা
তাদের সা¤্রাজ্য বাড়িয়ে চলেছে মহাউৎসবে।
ধুলোজমা পুরোনো ক্যালেন্ডারের পাতাগুলো
কেমন বিষণœ চোখে চেয়ে থাকে
হয়না বদলানো।
ফ্যানের পাখাগুলোতে ময়লা জমতে জমতে-
এখন শুধু মাঝখানের টিকিটা দেখা যায়।
সকালে ঘুম থেকে উঠে কোনদিনই তোলা হয়না মশারী,
ঘরের মধ্যে নির্দিধায় ঘুড়ে বেড়ায় কয়েকটা নেংটি ইঁদুর
দিন শেষে ঘরে ঢুকলে পালাবার বদলেÑ
এমন অবাক হয়ে তাকিয়ে থাকে যে,
নিজেরে ঘরে নিজেকেই অবৈধ অনুপ্রবেশকারী মনে হয়।
এরকমই অগোছালো এলোমেলো আমার জীবন।
আর্কিটেক্ট!
তোমার নিখুত হাতে করা গোছানো প্রোজেক্টগুলো দেখে
বড় লোভ হয়, যে জিনিসিটা যেখানে থাকলে সবচেয়ে সুন্দর লাগে
সেটা সেখানেই থাকে সবসময়।
ইচ্ছে করে তোমার হাতের প্রজেক্ট হই
অমনি করে গোছানো রই।
আমিতো আর্কিটেক্ট নই
তাই কখনোই বুঝিনি কি করে সাজাতে হয় জীবনের টেক্সচার,
কি করে সূর্য দেখে বুঝে নিতে হয় বৃষ্টি হবে,
জুতোর ফিতে কিভাবে বাঁধলে খুলে যাবে না রাস্তায়
এমন অনেক কিছুই বুঝিনা আমি।
তাই বলছি শোন, আর্কিটেক্ট!
নেবে ভার
গোছাবার,
এলোমেলো জীবনটা আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।