মেজাজটা এতটাই খারাপ যে কোনটা ছেড়ে কোনটা লিখবো ভেবে পাচ্ছিনা। সারাদিন নিউজ দেখলাম আর মেজাজ খারাপ হচ্ছিল। ব্যাগ গুছিয়ে বের হচ্ছিলাম মগবাজার যাব বলে , স্ক্রল এ দেখি মালিবাগ মৌচাক এ বিএনপি পুলিশ সংঘর্ষ। মাথায় যেন আগুন জলে উঠল । আরে হরতাল দিয়েছে জামাত শিবির আর এই বেজন্মা গুলি রাস্তায় নাম্ল কোন ইস্যু তে ।
গত কয়েকদিন ফেসবুক এ কিছু শেয়ার দেখলাম যেগুলোর মানে দারায় এক কথায় , প্রজন্ম চত্তর পুরটাই আকাম কুকাম, আর তারা সব ইসলামের কাণ্ডারি।এই বেজন্মার দল গুলা দেখছেনা একটা ধর্ষক কে বাঁচানোর জন্য জামাত শিবির কিভাবে হাসপাতাল , এ্যাম্বুলেন্স, ব্যাংক এ আগুন দিচ্ছে। গাড়ি পোড়ানোর কথা আমি বাদ ই দিলাম। আজ ২৬ দিন এত হাজার মানুষ এক জায়গায়, কই কোন গাড়ীতে তো আগুন লাগেনি। এসব আমরা সবাই জানি কিন্তু তারপর ও কিছু কথা শুনলে মাথা ঠিক থাকেনা।
ব্লগার রাজিব কে মারার জন্য যে শিবির কর্মী এই ৫ জনকে ব্যবহার করল , সে কি সুন্দর ভাবে নিজেকে বাঁচিয়ে এদেরকে খুনি বানাল।একেই বলে ব্রেনওয়াশ।মনে হয় যেন ওহি নাযিল হয়েছে ইসলামের জন্য মানুষ মারতে হবে এবার, তবেই জান্নাত পাবা।কার কথায় খুন করছি, কি কারণে করছি ভাবার দরকার নেই।
আর এভাবেই এই জামাত শিবির বোকা বানাচ্ছে তাদেরকে যারা আজ কিছু খুনি আর ধর্ষকের জন্য নিজেকে, অন্যকে , দেশের শান্তিকে বলী দিতে চায়।খারাপ লাগে ঐ ছোট ছোট বাচ্চা ছেলে গুলির জন্য যাদেরকে শেখানো হচ্ছে প্রয়োজনে প্রাণ দিতে হবে, যাদেরকে শেখানো হচ্ছে এখনও যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তারা পুরো একটা অসুস্থ গোষ্ঠী তৈরি করছে।
এতকিছুর মাঝে যখন বিএনপির বক্তব্য শুনি বমি আসে।আমি এদের জন্য কোন খারাপ গালি খুঁজে পাচ্ছিনা।আপনাদের কাছে থাকলে আমার হয়ে একটু গালি দিয়ে দেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



