সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১০:৪১
স্মৃতিচারণ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জীবনের মধ্যানহে একদিন নির্জনে বসে আমার ঋদয়ের উপড় গড়িয়ে যাওয়া বেদনা দায়ক ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে বিদায়ের দিনটি আমাকে বেশি ব্যথিত করে । বারে বারে নয়নে জল এনে সজল করে ; ফেলে আসা দিন গূলোর দিকে নিয়ে যাচ্ছিল । প্রিয় বাংলাদেশের -সুনামগনেজর জগন্নাথপুর থানার এক নিভৃত পলি্লতে আমার জন্ম । আমার প্রিয় সবুজ-শ্যামল ছোঠ গ্রাম । মাঝে একটি নদী । তবে কালের গর্ভে নদীর যৌবন হারিয়ে ফেলেছে । এখন আর সেই নদী-এই নদী নয় । তবুও 'রত্নানদ ী' । সত্যিই আমাদের গ্রামের প্রেমস্পর্সে নদীটি রত্নাই বঠে । দুই ধারে দুইটি হাওর । এখন বসন্ত কাল ; তাই সবুজ ধানক্ষেতের মনোরম দৃশ্য আপনার নয়নে পাতা ; আমেজে জরিয়ে ধরবে । আপনার মন হারিয়ে যাবে সবুজের সমারোহে । শৈশব-কৈশোর কেঠেছে অসম্ভব সুন্দর -শ্যামল পরিবেশে । মায়ের পরিপুর্ণ মমতা জীবনের কানায় কানায় ভর্ত্তি ছিল । মামা,খালা,ফুফু প্রমুখ আত্মীয় স্বজনের আদর-যত্নে বেড়ে উঠে আজ 28-29 এ পেরিয়ে এসেছি । ছাত্র জীবনে হৈ-হোল্লর করে কেঠেছে দীর্ঘ কয়েকটি বছর ।এসময়ে অনেক বন্দ্বু জুঠেছিল । ওরা আমাকে ভূলে যেতে পারে । বিনীময়ে আমি কাউকে ভূলতে পারবনা । সংসার জীবনে আমার ঋদয় কাননে যে পুষ্প হয়ে একান্ত কাছে এসে ছিল ; সেই প্রিয়তমা সত্রী কে বেশী মনে পড়ে । বারে বারে স্মরণ করি ওর সিক্ত প্রানের রিক্ত কথাগূচ্ছ -কথার মালা । মনে পড়ে ,আমার ঘর আলো করে আসা ; সোনামনি 'তালহা'র কথা । 1997 ইং এই দিনটি আমার মনের পাতায় ইতিহাস হয়ে-জীবনে অমর হয়ে রইবে । যে দিন প্রিয় বাংলার মমতার বন্দ্বন চিন্ন করে পাড়ি জমিয়ে ছিলাম সুদূর আরব মরূর এক প্রানথে । বিদায় বেলায় ভারাক্রান্ত মনে , ঠল-মল চোঁখে মায়ের অশ্রুভেজা নয়নের পাতায় তাকিয়ে ছিলাম । সেখানে কি দেখেছি ? তা বলবনা । চোখেতে চোখ রেখে কত যে আলাপন ; তা বলা যায়না । আজ এই কয়বছরে সেই উত্তাল বেদনাঝরা দিনের স্মৃতি একটি বারের জন্য ভূলতে পারিনি । আমি আমার জীবন খুজতে এসে জীবন হারিয়ে ফেলার ফাদে পড়েছি । এখানে পাহাড় আছে , ঠিলা আছে , আছে অসংখ্য খেজুর গাছের সমারোহ । কিন্ত নদী নাই , খাল নাই , নাই হাওরের কলতান । এখানে পাখি আছে , কিন্তু দোয়েল, কুকিল, ময়না-শ্যামার সুমধুর গান নাই । এখন কবির মতই বলা যায় - "মরূপান্থরে ধু-ধ ু শূন্যতা অথবা মরীচিকার ক্ষয়িষনু ধুসরতা ছাড়া এখন আর কোথায় অবশিষ্ট কিছুই নাই '' ।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।